1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ময়মনসিংহে অস্ত্র হাতে মহড়া দেওয়া আ.লীগ নেতা কারাগারে

  • মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২০৫ বার পড়া হয়েছে

ময়মনসিংহে অস্ত্র হাতে মহড়া দেওয়া আ.লীগ নেতা কারাগারে

ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে লাইসেন্স করা শটগান নিয়ে মহড়া দেওয়া আওয়ামী লীগ নেতা শাহজালাল হৃদয়কে (৪৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার বিকেলে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে তোলা হলে বিচারক রওশন জাহান শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।

গ্রেপ্তার মো. শাহজালাল হৃদয় ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের ১৪ নম্বর ওয়ার্ডের সভাপতি। গত ৪ আগস্ট ময়মনসিংহে আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলায় আওয়ামী লীগ নেতা শাহজালাল নেতৃত্ব দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। ছাত্র-জনতার আন্দোলন প্রতিহত করতে হাতে শটগান নিয়ে তার তৎপরতা চালানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

র‌্যাব জানায়, ছাত্র আন্দোলন প্রতিহত করতে নিজের লাইসেন্স করা শটগান নিয়ে অপতৎরতা চালান শাহজালাল। নিজের ব্যক্তিগত নিরাপত্তা ছাড়া লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র প্রদর্শনের সুযোগ না থাকলেও অস্ত্র নিয়ে প্রকাশ্যে অপতৎপরতা চালান তিনি। তার আগ্নেয়াস্ত্রটি এরইমধ্যে থানায় জমা পড়েছে বলে জানায় র‌্যাব।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা ডিবি ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, গত ১৯ জুলাই সন্ধ্যায় ময়মনসিংহ নগরের মিন্টু কলেজ এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন রেদোয়ান হোসেন (২৪)। এ ঘটনায় হওয়া একটি হত্যা মামলায় শাহজালালকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

তিনি আরও বলেন, সাত দিনের রিমান্ড চেয়ে সোমবার বিকেলে শাহজালালকে আদালতে সোপর্দ করা হয়। কিন্তু রিমান্ড শুনানি না হওয়ায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews