1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মৌমাছি স্কুলের খুদে শিক্ষার্থীরা আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে স্ট্যাডি ট্যুরে

  • সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৬১ বার পড়া হয়েছে

মৌমাছি স্কুলের খুদে শিক্ষার্থীরা আদ্-দ্বীন সকিনা
উইমেন্স মেডিকেল কলেজে স্ট্যাডি ট্যুরে

যশোর অফিস :

যশোর শহরের মৌমাছি কিন্ডার গার্টেন স্কুলের কেজি ক্লাসের খুদে শিক্ষার্থীরা স্ট্যাডি ট্যুরে এসেছিল আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ ক্যাম্পাসে।৭ অক্টোবর সোমবার সকালে তারা শিক্ষকদের সাথে শহরতলীর পুলেরহাটের দেশের বৃহৎ মেডিকেল কলেজ ক্যাম্পাসে এসেছিলো স্ট্যাডি ট্যুরে।মেডিকেল কলেজের কয়েকজন লেকচারার এবং কলেজ সেক্রেটারি ক্যাম্পাসে শিশুদের স্বাগত জানান।

কলেজের বিশাল গ্রাউন্ডে আনন্দে মেতে উঠতে দেখা যায় তাদের। ঘুরে দেখানো হয় মেডিকেলের লেকচার গ্যালারীগুলো। গ্যালারীতে অবস্থানকরা এমবিবিএস চূড়ান্ত এবং তৃতীয় বর্ষের দেশি-বিদেশি শিক্ষার্থীদের সাথে খুদে শিক্ষার্থীরা শুভেচ্ছা বিনিময় করেন তাদের ভাষায়।মেডিকেল ছাত্রীরাও শিশুদের কাছে পেয়ে আনন্দ প্রকাশ করেন। তাদের সাথে ভাব বিনিময় করেন।কোমলমতি এসব বন্ধুদের মাঝে বড় হবার স্বপ্ন জাগিয়ে তুলতে শিক্ষকদের এই প্রচেষ্টা বলে জানালেন মৌমাছি স্কুলের শিক্ষকবৃন্দ।

ক্যাম্পাস ঘুরে দেখার ফাঁকে লেকচার গ্যালারীতে মেডিকেল কলেজের পক্ষ থেকে তাদের চকলেট এবং কেক পরিবেশন করা হয়। এরপর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মীর মুয়ীদুল ইসলামও আসেন শিশু শিক্ষার্থীদের সাথে ভাববিনিময় করতে। এসময় খুদে শিক্ষার্থীরা অধ্যক্ষ এবং অন্যান্য শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করে।

ক্যাম্পাসে স্ট্যাডি ট্যুরে আসায় স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের ধন্যবাদ জানান তিনি। এসময় চিকিৎসক হবার ইচ্ছা কাদের জানতে চাইলে শিশুরা হাত তুলে সাড়া দেন।সবশেষে তারা মেডিকেল কলেজের মিনি চিড়িয়াখানায় হরিণ পরিদর্শন করে শিশুরা তাদের স্কুলে ফিরে যায়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews