সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তর পূজা আসন্ন দুর্গোৎসব উপলক্ষে মণ্ডপে মণ্ডপে প্রতিমা তৈরির কাজ সহ সকল কার্যক্রমের প্রস্তুতি শেষ হয়েছে। এবছর বাঘারপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ৮৫ টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে। আগামী ৯ অক্টোবর বুধবার শুরু হবে দুর্গোৎসব। সরেজমিনে দেখতে গেলে কথা হয় উপজেলার জামদিয়া ইউনিয়নের পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু চিন্ময় ভৌমিকের সাথে তিনি এ প্রতিবেদককে জানান, বাঘারপাড়া ও নড়াইল সদর উপজেলার এগারোখানে শতভাগ হিন্দুসম্প্রদায়ের বসবাস।
এখানে ৮ থেকে ৯টি মন্ডপে পূৃজা অনুষ্ঠিত হবে। প্রতিবছরের মত সরকারি প্রনোদোনার অর্থ সকল মন্দিরের প্রতিনিধিদের কাছে পৌঁছে গেছে। কয়েকজন সুশীল সমাজের মানুষের সাথে কথা বলে জানাযায়, অন্যান্য বছরের থেকে এ বছর সরকারি যাবতীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে না সনাতনীরা এমনটাই প্রত্যাশা।
সেনাপ্রধান বলেছেন আমরা মাঠে আছি আপনারা নির্ভয়ে পূজা উদযাপন করবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পূজা চলাকালীন সময়ে আপনাদের পাশে থাকবে। কেউ কোনরকম নাশকতা ঘটনোর চেষ্টা করলে যশোর সেনা ক্যাম্পে যোগাযোগ করার জন্য বলা হয়েছে। জামদিয়া ইউনিয়নের পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি বাবু বিপুল কান্তি বিশ্বাস বলেন,
বর্তমানে মাঠে রয়েছে সেনাবাহিনী কোন রকমের নাশকতার সুযোগ নেই। ভিটাবল্যা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু অশিত কুমার গোলদারও একমত পোষণ করেন। তিনি আরও বলেন এবার ছাত্র জনতার সরকার বড় কঠিন, কোন রকম দুর্নীতি সহ্য করবে না। তাই পূজারীরা নিরাপদে পূজা মন্দিরে গিয়ে তাদের ধর্মীয় কর্মক্রিয়া সুন্দর ও সুষ্ঠ ভাবে সম্পাদন করতে পারবেন আশাবাদী।
এগারোখানের ঘোড়ানাছ দুর্গা মন্দিরের সভাপতি বাবু বলাই কুমার পাঠক এর কাছে জানতে চাইলে বলেন, এবছর পূজা উদযাপন কেমন হবে তিনি বলেন নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি, পূজা উদযাপন ভালো হবে। সরকার আর্থিক সহায়তাও করেছে তাই এবছর দুর্গোৎসব আশানুরূপ হবে।

Leave a Reply