1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর হোমিওপ্যাথিক কলেজ হামলা-মারপিট ও পদত্যাগ পত্রে জোর পূর্বক স্বাক্ষরের ঘটনায় থানায় মামলা গ্রেফতার দুই

  • রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে

যশোর হোমিওপ্যাথিক কলেজ

হামলা-মারপিট ও পদত্যাগ পত্রে জোর পূর্বক স্বাক্ষরের ঘটনায় থানায় মামলা গ্রেফতার দুই

যশোর অফিস :

যশোর হোমিওপ্যাথিক কলেজে হামলা, ভাংচুর, লুটপাট ও অধ্যক্ষকে মারধোর এবং জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষরের ঘটনায় থানায় মামলা হয়েছে। ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১২জনকে আসামি করা হয়েছে। পুলিশ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। শনিবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে থানা পুলিশ তাদেরকে আদালতে চালান দেয়।

গ্রেফতার দুইজন হলেন শহরের আরএন রোড (উমেশ চন্দ্র লেন) এলাকার কুখ্যাত সন্ত্রাসী হাবিবুর রহমান হবি এবং শহরের বকচর এলাকার আব্দুল্লাহ আল বাকী। এ মামলায় এখনো কয়েকজন সন্ত্রাসীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। উদ্ধার হয়নি কলেজ থেকে লুটপাট হওয়া সিসি ক্যামেরা, ফুটেজ ও কম্পিউটারসহ বিভিন্ন মালামাল।যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান অভিযোগ করে বলেন,কলেজের হামলা-ভাংচুর, লুটপাট ও মারধোরের ঘটনার নেপথ্যে এক সাংবাদিকও রয়েছে।

তিনি দীর্ঘদিন ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন। সাংবাদিক হওয়ার কারণে তিনি বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করেছেন। এখন তিনি কমিটি থাকতে পারবে না জেনে দুর্বৃত্তদের সাথে হাত মিলিয়ে এসব অপকর্মে লিপ্ত হয়েছে। তারা সকলে মিলে কলেজটি ধ্বংস করতে চায়। সেই সাথে কলেজের সম্পদ লুটও করতে চায়। আমার কারণে সেই সব করতে না পারার কারণে এসব দুর্বৃত্তরা সকলে এক হয়ে হামলা চালিয়েছে।তিনি আরো বলেন, কলেজের সভাপতি জেলা প্রশাসক আমাকে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বলেছে। তার দিক-নির্দেশনায় সব কিছু করেছি।

এদিকে, বিএনপির নাম ভাঙিয়ে এসব অপকর্ম করার কারণে হতভম্ব হয়ে পড়েছে আরএন রোড এলাকার ব্যবসায়ী ও সাধারণ মানুষ। তারা বলছেন,হাবিবুর রহমান হবি জীবনে কোন দিন বিএনপি করেনি। তার কোন পদ পদবী নেই। সে বিএনপির নাম ভাঙিয়ে আওয়ামী লীগের দোসর সাথে এক হয়ে অপকর্মে লিপ্ত হয়েছে। হবি এখন বিএনপি সাজতে চাচ্ছে।

এ ব্যাপারে জানতে চাইলে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, হাবিবুর রহমান হবি বিএনপির পলিটিক্স করে না। সে কেশবপুরের সাদেক সাহেবের আত্মীয়। বিএনপির সাথে তার কোন সম্পর্ক নেই। হোমিওপ্যাথিক কলেজে যে ঘটনা ঘটেছে বিএনপি তার নিন্দা জানায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা কোতয়ালি থানার এসআই তারেক নাহিয়ান বলেন, মামলার এক ও তিন নম্বর আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামিদেরকে খুব অল্প সময়ের মধ্যে গ্রেফতার করা হবে। মামলার উদ্ধার করা যায়নি। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews