বাঘারপাড়ায় হেফাজত ইসলামী বাংলাদেশ এর কমিটি গঠন করা হয়েছে। রোববার বিকালে মহিউসসুন্নাহ কওমী মাদ্রাসা মসজিদে মুফতি মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা হেফাজতে ইসলাম এর সাধারণ সম্পাদক মুফতি নাজির উদ্দিন,
বিশেষ অতিথি ছিলেন মাওলানা নাসিরুল্লাহ সাহেব যশোর। এদিন ১০১ সদস্য বিশিষ্ট কমিটির ৪টি পদ প্রদান করা হয়, এবং আগামি এক সপ্তাহের মধ্যে বাকী সকল পদ প্রদান করে পূর্ণংঙ্গ কমিটি গঠনের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন কমিটিতে যে ৪টি পদের অনুমোদন দেওয় হয়েছে তিনারা হচ্ছেন সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ,সিনিয়র সহ-সভাপতি মুফতি মহিবুল্লাহ হাবিবি , সাধারণ সম্পাদক মাওলানা রশিদ আহমদ,সাংগঠনিক সম্পাদক মাওঃ মুহাম্মাদ কামরুজ্জামান।

Leave a Reply