যশোর জেলা পরিষদের বিভিন্ন সড়কের পাশে অবস্থিত ছোট বড় লক্ষ লক্ষ টাকার মূল্যের গাছ কথিত বৃক্ষ সংরক্ষনবিদ দাবিদার আশরাফ হোসেনের পেটে গেছে। বিষয়টি নিয়ে জেলা পরিষদে কর্মরত প্রধান নির্বাহী কর্মকর্তা থেকে শুরু করে অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে গুঞ্জন সৃষ্টি হয়েছে। তারপরও আশরাফ হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন না করায় চাপা ক্ষোভ দেখা দিয়েছে কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলো তিনি বলেন,আশরাফ হোসেন জেলা পরিষদের ইলেক্ট্রিশিয়ান। তাহলে একজন ইলেক্ট্রিশিয়ান পদের কর্মচারী নিজেকে কিভাবে কখনও বৃৃক্ষ সংরক্ষনবিদ আবার কখনও জেলা পরিষদের সার্ভেয়ার পরিচয় দেয়ার বিষয় নিয়ে চাঞ্চল্যকর তথ্য মিলেছেন।
জেলা পরিষদে বর্তমানে কর্মরত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইউও) আছাদুজ্জামানের সাথে তার কথা হল তিনি জেলা পরিষদে কর্মরত আশরাফ হোসেনের পদমর্যাদা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,আশরাফ হোসেনের পদ ইলেক্ট্রিশিয়ান। সে জেলা পরিষদের বিদ্যুৎবিদ হিসেবে কর্মরত। জেলা পরিষদের ভবন ও ৮ উপজেলার ৮টি ডাক বাংলোসহ কেশবপুুর,
মনিরামপুর ও শার্শা উপজেলার অডিটোরিয়াম গুলোতে বিদ্যুৎ সংক্রান্ত কর্মকান্ড তার কাজ। ডাক বাংলো ও অডিটোরিয়াম গুলোতে বিদ্যুৎ সংক্রান্ত মালামাল দেখভাল তার দায়িত্ব হলেও তিনি প্রতিনিয়ত বিদ্যুৎ সংক্রান্ত বিল দাখিল করে টাকা উত্তোলন করলেও অধিকাংশ দায়িত্ব পালন করেন, জেলা পরিষদের আওতাধীন ৮ উপজেলার বিভিন্ন সড়কের পাশে গাছ দেখভালের।
জেলা পরিষদের একটি সূত্র দাবি করেছেন, যশোর বেনাপোল মহাসড়কের রাস্তার দু’পাশে অবস্থিত প্রাচীনতম রেন্ট্রিসহ বিভিন্ন প্রজাতির গাছের ঝুঁকিপূর্ন ডাল অপসারনের জন্য জেলা পরিষদ জেলা প্রশাসকের কাছে চিঠি দিলে জেলা প্রশাসক দপ্তর থেকে যশোর সদর,ঝিকরগাছা ও শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (টিএনও) কাছে ব্যবস্থা নেওয়ার জন্য পত্র প্রদান করেন।
ঝিকরগাছা,শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেলা পরিষদকে সড়কের ওপর থাকা ঝুঁকিপূর্ন গাছের ডাল অপসারণের জন্য মতামত দিলে জেলা পরিষদের সার্ভেয়ার ও বৃক্ষ সংরক্ষনবিদ না হয়েও নিজে নিজে আশরাফ হোসেন সড়কের উপর থাকা লাখ লাখ টাকা মূল্যের ঝুঁকিপূর্ন ডাল অপসারণ করেন তার চুক্তিবদ্ধ সিন্ডিকেট ঝিকরগাছা উপজেলার বাসিন্দা সাজ্জাদ হোসেন সাজুকে দিয়ে।
সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদ্বয় ঝুঁকিপূর্ন ডাল অপসারন করে সংশ্লিষ্ট ডাক বাংলোতে রাখার মতামত দিলেও ডালপালা অপসারণ করা হলেও সেগুলো বিক্রি করে দেয়ার খবর পেয়ে গত সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফ হোসেনকে তলব করেন। আশরাফ হোসেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার সামনে হাজির হলেও অপসারণকৃত গাছের ডালের ব্যাপারে সন্তোষজনক জবাব দিতে পারেনি বলে সূত্রগুলো দাবি করেছেন।
শুধু তাই নয় আশরাফ হোসেনের বিরুদ্ধে জেলা পরিষদের আওতাধীন বিভিন্ন সড়কের গাছ বিক্রিসহ বহুবিধ অভিযোগ উঠলেও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যবস্থা গ্রহন না করায় দিনদিন তার কর্মকান্ড বেপরোয়া হয়ে উঠেছে।সূত্রগুলো বলেছেন,বছর খানেক আগে যশোর সদর উপজেলার বিভিন্ন সড়কে জেলা পরিষদের আওতাধীন গাছ রাতের আধারে উজাড় হয়ে গেছে।
গাছ বিক্রিসহ বহুবিধ অভিযোগ আশরাফ হোসেনের বিরুদ্ধে উঠলেও অজ্ঞাত কারনে কোন ব্যবস্থা গ্রহন করা হয়না।জেলা পরিষদে কর্মরত ইলেক্ট্রিশিয়ান আশরাফ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,জেলা পরিষদে তার পদ ইলেক্ট্রিশিয়ান।তাছাড়া,তাকে সাবেক নির্বাহী কর্মকর্তা সার্ভেয়ার ও বৃৃক্ষ সংরক্ষন হিসেবে দায়িত্ব দিয়েছেন তার চিঠি তার কাছে আছেন।
তাছাড়া,তিনি আরো বলেন,জেলা পরিষদে সার্ভেয়ার পদ দীর্ঘদিন ছিলো না। তিনি জেলা পরিষদে যোগদানের পূর্বে সেটেলমেন্টে সার্ভেয়ার কাজে দখল রয়েছেন তার জন্য সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা তাকে জেলা পরিষদের সার্ভেয়ারের দায়িত্ব দিয়েছেন লিখিত আকারে। বর্তমানে জেলা পরিষদে সার্ভেয়ার নিয়োগ দেওয়া হয়েছে এটা তিনি জানেন। তবে তার বিরুদ্ধে সম্পর্কে কথা বললে তিনি অভিযোগ মিথ্যা দাবি করেন।

Leave a Reply