1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের সিরাত মাহফিলে ইনসাফ প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান বক্তাদের

  • শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৯৫ বার পড়া হয়েছে

যশোরের সিরাত মাহফিলে ইনসাফ প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান বক্তাদের

শহিদ জয়, যশোর অফিস :

মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ঢাকার অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. শেখ আব্দুস সামাদ বলেছেন, মানব জীবনের সকল ক্ষেত্রে ইসলামী আইনের আনুগত্য করতে হবে। ইসলামে বৈরাগ্যবাদের কোন স্থান নেই। নবীর উম্মতের দায়িত্ব হলো প্রচার করা। মানুষকে ইসলামের দাওয়াত দিতে হবে ইলম ও হিকমতের সাথে। ইসলাম প্রতিষ্ঠা হলেই সমাজের শান্তি প্রতিষ্ঠিত হবে। জাতি—ধর্ম—বর্ণ নির্বিশেষে সবার জন্য বৈষম্যহীন ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করতে হবে। শনিবার সকালে যশোর জেলা পরিষদের বিডি হলে সিরাতুন্নবী (স:) উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামী যশোর শহর সাংগঠনিক জেলার উলামা বিভাগ আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যলয়ের দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ডক্টর অলী উল্লাহ, শহর সাংগঠনিক জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট গাজী এনামুল হক। উলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ এতে সভাপতিত্ব করেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহর সাংগঠনিক জেলার সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, নায়েবে আমীর বেলাল হুসাইন, সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দীন বিশ^াস, অধ্যাপক শামসুজ্জামান, মাওলানা রেজাউল করিম, জেলার সাবেক নায়েবে আমীর আনোয়ার হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুর রহমান সোহাগ, অ্যাডভোকেট শফিকুল ইসলাম। সভা পরিচালনা করেন উলামা বিভাগের সেক্রেটারি শফিকুর রহমান ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews