বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি)র উদ্যোগে সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে শিশুদের উপহার (পোষাক) বিতরণ করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) বিকেলে সংগঠনের পোস্ট অফিসার পাড়ার নিজস্ব কার্যালয়ে এ উপহার বিতরণ করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সরকারি সিটি কলেজের সহযোগী অধ্যাপক, বিএসপির উপদেষ্টা ড. সবুজ শামীম আহসান ও বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক।
বিএসপির সহসভাপতি আমির হোসেন মিলনের সভাপতিত্বে এসময় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না।
বক্তব্য রাখেন সাবেক সভাপতি এডিএম রতন, অ্যাড. মাহমুদা খানম, অরুণ বর্মণ, ভদ্রাবতী বিশ^াস, নূরজাহান আরা নীতি, সঞ্জয় নন্দী প্রমুখ।

Leave a Reply