1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

হত্যার শিকার সেই তরুণীর পরিচয় মিলেছে

  • শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ২৯৭ বার পড়া হয়েছে

হত্যার শিকার সেই তরুণীর পরিচয় মিলেছে

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি পরিত্যক্ত ইটভাটা থেকে উদ্ধার হওয়া ওই তরুণীর পরিচয় মিলেছে। তার নাম আমেনা বেগম (২৩)।তিনি কুমিল্লা জেলার মুরাদনগর থানার নাগের কান্দি কামাল সওদাগরের বাড়ির কামাল উদ্দিনের মেয়ে। আমেনা বেগম, নগরের বলুয়ার দীঘির পাড় এলাকায় বসবাস করতেন।

এর আগে বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বৈরাগ ইউনিয়নের চায়না ইকোমিক জোন অফিসের পূর্ব পাশে সিরাজ সওদাগরের পাহাড় ঘেরা পরিত্যক্ত ইটভাটা থেকে মরদেহটি উদ্ধার করে আনোয়ারা থানা পুলিশ।

পিবিআই জানিয়েছেন, মরদেহটি ইটভাটার টিলার পানি প্রবাহের নালার ঝোপের ভেতর পড়েছিল। ওই তরুণীর পেটের মধ্যে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। গত মঙ্গলবার রাত আনুমানিক আটটা থেকে বৃহস্পতিবার ভোর পাঁচটার মধ্যে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়। পরে মরদেহ গুমের উদ্দেশ্যে ঘটনাস্থলে ফেলে রাখা হয়েছিল।

এদিকে থানা পুলিশ জানিয়েছিল, শিয়াল মরদেহের কিছু অংশ খেয়ে ফেলেছিল। পুলিশের টিম মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) চট্টগ্রাম জেলা ইউনিটের উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন বলেন, মরদেহটি উদ্ধার হওয়ার সংবাদ পাওয়ার পর পিবিআই ছায়া তদন্ত শুরু করে।

বৃহস্পতিবার রাত ১২টার দিকে হাসপাতালে মর্গে পিবিআই চট্টগ্রাম জেলার ক্রাইমসিন টিম মরদেহের ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরিচয় শনাক্ত করেন।

মরদেহটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (আজ) জানাজা শেষে তার দাফন করা হয়েছে। এ ঘটনা আনোয়ারা থানায় মামলা হয়েছে। মামলাটি থানা পুলিশ তদন্ত করছে।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews