1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরের বেনাপোল স্থলবন্দরে খালাসকৃত প্রয়োজনীয় কাগজপত্র বিহীন পণ্যচালান আটকের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

  • শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১১৩ বার পড়া হয়েছে

যশোরের বেনাপোল স্থলবন্দরে

খালাসকৃত প্রয়োজনীয় কাগজপত্র বিহীন পণ্যচালান আটকের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

শহিদ জয়, যশোর অফিস :

যশোরের বেনাপোল স্থলবন্দরের ১৭ নম্বর শেডে খালাসকৃত প্রয়োজনীয় কাগজপত্র বিহীন পণ্যচালান আটকের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বন্দর কর্তৃপক্ষ। আগামী তিন কর্মদিবসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক রাশেদুল সজিব নাজির বলেন,আটককৃত পণ্য চালানটি ডকুমেন্টস বা কাগজপত্রবিহীন অবস্থায় শেডে কিভাবে লোড-আনলোড করা হয় এবং উক্ত ঘটনায়কে বা কারা জড়িত ইত্যাদি সরেজমিন যাচাইপূর্বক মতামতসহ প্রতিবেদন দাখিলের জন্য বৃহস্পতিবার তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে।

বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) কাজী রতনকে আহবায়ক,মোহাম্মদ কামরুল হাসান পলাশকে সদস্য সচিব ও সহকারী পরিচালক (ট্রাফিক) ফয়সাল আহসানকে সদস্য করে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার কাস্টমস কর্তৃক আটককৃত পণ্যচালানটি পাচার ও চোরাকারবারির সাথে জড়িতদের দায়-দায়িত্ব নির্ধারণপূর্বক সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন দেওয়ার জন্য তিন কার্যদিবস তাদের সময় দেওয়া হয়েছে।

বন্দরের কারো দায়িত্ব পালনের অবহেলা থাকলে তার বিরুদ্ধে বন্দর কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান এই বন্দর কর্মকর্তা।

বেনাপোল বন্দরের ১৭ নম্বর সেড থেকে কাগজপত্র বিহীন ভারতীয় শাড়ীসহ ৪৮৫ প্যাকেজ ফেব্রিক্সের একটি চালান আটক করা হয়েছে।

আটককৃত পণ্য চালানটির মোট ওজন ১৭ হাজার কেজি। যার শুল্ককর সহ মোট মূল্য প্রায় এক কোটি ৭০ লাখ টাকা বলে কাস্টমস কর্মকর্তারা জানিয়েছেন।

সোমবার রাতে বেনাপোল বন্দরের ১৭ নম্বর সেড থেকে পণ্য চালানটি আটক করা হয়েছে বলে জানান বেনাপোল শুল্কভবনের ডেপুটি কমিশনার।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews