1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

পাঠ্যপুস্তক থেকে ট্রান্সজেন্ডার বাতিলসহ ৫দফা দাবিতে যশোরে মানববন্ধন

  • শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১০৮ বার পড়া হয়েছে

পাঠ্যপুস্তক থেকে ট্রান্সজেন্ডার বাতিলসহ ৫দফা দাবিতে যশোরে মানববন্ধন

শহিদ জয়, যশোর অফিস :

পাঠ্যপুস্তক থেকে ট্রান্সজেন্ডার বাতিলসহ ৫দফা দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সচেতন ছাত্রসমাজ যশোরের উদ্যোগে মানববন্ধনে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সরকারি সিটি কলেজ, এম এম কলেজ, পলিটেকনিক কলেজ, মেডিকেল কলেজসহ বিভিন্ন মাদরাসার শতাধিক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

ঘন্টাব্যাপি মানববন্ধনে শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, সমকামিতার স্বীকৃতি, অধিকার নয় বিকৃতি। ফলে জাতীয় পাঠ্যপুস্তক সংস্কার কমিটিতে মানবতার জন্য হুমকি ট্রান্সজেন্ডার মতবাদের ধারকবাহকদের বাদ দিয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের ধর্মীয় প্রতিনিধিত্বশীল শিক্ষাবিদদের সম্পৃক্ত করতে হবে।

তারা আরো বলেন, দেশের অভিভাবকবৃন্দকে ভবিষ্যৎ প্রজন্মের সভ্যতা ও সংস্কৃতির ব্যাপারে সচেতন করতে উদ্যোগ গ্রহণ করতে হবে। পাঠ্যপুস্তকে ভিনদেশী মতাদর্শ প্রচার করা যাবে না। যা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের সংস্কৃতি ও মূল্যবোধকে আঘাত করে।

এলজিবিটি এবং জেন্ডার আইডিওলজিসহ ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো কনটেন্ট বইতে রাখা যাবে না। একই সাথে গণমানুষের চাহিদাকে আমলে নিয়ে আগামি বছরের জন্য নতুন কারিকুলাম প্রণয়ন করতে হবে, যেখানে ধর্মীয় অনুভূতির প্রতিফলন থাকতে হবে।

মানববন্ধনে বক্তৃতা করেন প্রফেসর ফিরোজ আহমেদ, মুফতি আমানুল্লাহ কাসেমী, যবিপ্রবির শিক্ষার্থী আব্দুল আহাদ, মাসুদ রানা, এম এম কলেজের শিক্ষার্থী শাহরিয়ার হোসেন, পলৈটেকনিক কলেজের শিক্ষার্থী হাসিবুর রহমান, জারিফ হোসেন, কওমী মাদ্রাসা শিক্ষার্থী মোহাম্মদ মাসুম ও সিটি কলেজের শিক্ষার্থী তারিক উদ্দিন প্রমুখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews