1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

৯০ হাজার টাকা আদায় করতে মামলা করে ছয় বছরে দেড় লাখ টাকা খরচ!

  • বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ১৯৭ বার পড়া হয়েছে

৯০ হাজার টাকা আদায় করতে প্রায় দেড় লাখ টাকা খরচ হয়েছে এক নারীর। কেটে গেছে সাড়ে ছয় বছর। তারপরও কোনো সুরাহা হচ্ছে না। বরং দেনাদার আলমগীর কবীর উল্টো নানাভাবে হুমকি দিচ্ছেন খাদিজা বেগম নামে ওই নারীকে। টাকা আদায়ে আদালতের শরণাপনড়ব হয়েও অসহায় হয়ে পড়েছেন ওই নারী।

যশোরের ঝিকরগাছায় প্রতারিত হয়ে ২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি আদালতে মামলা করেছিলেন পুরন্দরপুর গ্রামের শওকত আলীর স্ত্রী খাদিজা বেগম। মামলা করার পর সাড়ে ছয় বছর পেরিয়ে গেলেও এখনো তিনি তার পাওনা টাকা ফেরত পাননি। ইতিমধ্যে ৭৩ বার মামলার দিন পড়েছে। প্রতি তারিখেই তিনি আদালতে এসেছেন। সাথে এনেছেন সাক্ষীদেরও। ধরেছেন একাধিক আইনজীবী। এতে করে তার প্রায় দেড় লাখ টাকা খরচ হয়েছে। সোমবার বেলা ১১ টায় গ্রামের কাগজ দপ্তরে এসে কানড়বাজড়িত কণ্ঠে এসব কথা জানান খাদিজা। সোমবারও এ মামলার নিয়মিত ধার্য তারিখ ছিল।

কিন্তু ফুলকোর্ট রেফারেন্স থাকায় আদালতের কার্যক্রম হয়নি। তিনি আরও জানান, আদালতের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সাথে নিলেও মামলার একমাত্র আসামি ঝিকরগাছা উপজেলার হাড়িয়া দেয়াড়া গ্রামের ইসমাইল মুন্সির ছেলে আলমগীর কবীর নানা ধরনের ছলচাতুরি করছেন। এছাড়া মামলা তুলে নিতে নানা ধরনের হুমকি ধামকিও দিচ্ছেন তিনি। এ বিষয়ে তিনি সংশিষ্টø কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি আলমগীর কবিরের বিরুদ্ধে আদালতে মামলা করেন খাদিজা বেগম। মামলায় উল্লেখ করা হয়, একটি জমি বিক্রির কথা বলে খাদিজার কাছ থেকে ৯০ হাজার টাকা নেন আলমগীর। কিন্তু জমি লিখে না দিয়ে ওই টাকা আত্মসাৎ করেন তিনি। স্থানীয়ভাবে মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে মামলা করেন।খাদিজা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, ছয় বছরে মামলার ৭৩ কার্যদিবসেই তিনি আদালতে হাজির হয়েছেন। কিন্তু আসামি ৪৬ দিন হাজির না হয়ে সময় প্রার্থনা করেছেন।

সাফাই সাক্ষী দেয়ার কথা বলে দু’ বছর ঘুরিয়েছেন। পরে জানান সাফায় সাক্ষী দিবেন না। এরপর আদালতকে ফের জানিয়েছেন তিনি সাফায় সাক্ষী দিবেন। এবাবে আরও সময় ক্ষেপন করেছেন আসামি আলমগীর। এরপর বচারকদের প্রতি অনাস্থা প্রকাশ করে চারবার আদালত পরিবর্তন করেছেন তিনি। একের পর এক ছলচাতুরি অব্যাহত রেখে নানা ধরনের হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন আলমগীর।

খাদিজা আরও জানান, এ মামলায় তার পক্ষে তিন আইনজীবী কাজ করছেন। াদেরকে মামলার প্রতি তারিখে টাকা দিতে হয়। এছাড়া, সাক্ষীদেরও আদালতে আনতে হয়। এর বাইরে বিভিনড়ব দপ্তরে গিয়েছেন। সেখানেও তার খরচ হয়েছে। গত সাড়ে ছয় বছরে এই মামলার পেছনে তার প্রায় দেড় লাখ টাকা খরচ হয়েছে বলে তিনি জানান।

উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর এ মামলায় পরষ্পর বিরোধী সাক্ষ্য দেয়ায় ঝিকরগাছার লাউজানী এনএম মাধ্যমিক বিদ্যালয়ের মাওলানা শিক্ষক পুরন্দরপুর গ্রামের আলাউদ্দিনকে শাস্তি দেন আদালত। আলাউদ্দিন মাস্টার ২০২০ সালের ৭ জানুয়ারি প্রমে খাদিজার পক্ষে সাক্ষ্য দেন। ওই সময় তিনি বলেছিলেন, তিনি আসামি ও বাদীকে চেনেন।

আলমগীর জমি লিখে নেয়ার জন্য টাকা নিয়ে জমি লিখে দেননি। পরে গত ১৫ সেপ্টেম্বর আসামি আলমগীর কবীরের প্ররোচনায় আলাউদ্দিন মাস্টার উল্টো সাক্ষ্য দেন। তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলে জানান। একেক সময় একেক রকম সাক্ষ্য দেয়ায় আদালত প্রায় তিন ঘণ্টা মাস্টার আলাউদ্দিনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখেন।সূত্রঃ গ্রামের কাগজ

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews