1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল চুনতির ৫৪ তম সীরাতুন্নবী (স:) মাহফিল

  • শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ২৮৬ বার পড়া হয়েছে

আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল চুনতির ৫৪ তম সীরাতুন্নবী (স:) মাহফিল

মুন্সি শাহাব উদ্দীন চট্রগ্রাম প্রতিনিধি :

লোহাগাড়া উপজেলার ঐতিহাসিক চুনতির সীরাতুন্নবী (স:) মাহফিল ০৩/১০/২০২৪ ইং বৃহস্পতিবার দিবাগত রাত আখেরী মোনাজাত এর মধ্য দিয়ে সমাপ্ত হল। দেশবরেণ্য আলেমে দ্বীন সমাপনী দিবসে কুরান হাদিসের আলোকে বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

আর হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান বক্তাদের আলোচনা শ্রবণ করেন এবং দুইজন অমুসলমান ইসলাম ধর্ম গ্রহন করেন। মাহফিল কমিটি মাহফিলে আগত মানুষদের জন্য যথাযত তাবারুকের ব্যবস্থা করেন।

রাত যতই গভীর হয় ততই বাড়তে থাকে মানুষের ঢল। আখেরী মোনাজাত পরিচালনা করেন আল্লামা এনায়ত উল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী। বলাবাহুল্য, মাহফিলের মাঠের আশে পাশে বিভিন্ন প্রকারের ভাসমান দোকানপাট বসে।

আর এসব দোকানপাট হতে মানুষ তাদের প্রয়োজনীয় ও শখের জিনিস পত্র ক্রয় করে বাড়ী নিয়ে যায়। শিশুরাও অংশ গ্রহণ করে শখের খেলনাপাতি নেওয়ার জন্য।

এভাবে অতিবাহিত হয় ১৯ দিনব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিল। মুসলমানদের ঈমানী চেতনাকে জাগরণ করতে এবং মহানবী ( স:) এর আদর্শকে ও বাস্তব শিক্ষা দ্বারা মানুষকে আল্লাহর পথে ধাবিত করার জন্য ১৯৭২ সালে দেশের উজ্জল নক্ষত্র আধ্যাত্মিক সাধক আলহাজ্ব হাফেজ আহমদ প্রকাশ শাহ সাহেব হুজুর ( রহ:) ১৯৭২ সালে এই মাহফিলে সীরাতুন্নবী ( স:) প্রতিষ্টা করেন।

তবে ১৯৭২ সালে রবিউল আউয়াল মাসের ১১ তারিখে ১ দিন, ১৯৭৩ সালে ৩ দিন, ১৯৭৬ সালে ১০ দিন, ১৯৭৭ সালে ১২ দিন, ১৯৭৯ সালে ১৫ দিন একই বছর আরো ২ দিন বাড়িয়ে ১৭ দিন আরো ২ দিন বাড়িয়ে ১৯ দিনব্যাপী সীরাতুন্নবী (স:) মাহফিল আয়োজন করা হয়।

ফলে ১৯৮০ সাল হতে ১৯ দিনব্যাপী এভাবে অনুষ্ঠিত হয়ে আসছে। চলতি ২০২৪ সালে ৫৪ তম মাহফিল অনুষ্ঠিত হয়ে সুন্দর ও সুশৃঙ্খলভাবে ৩ রা অক্টোবর সমাপ্ত হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews