যশোর জেলার নবাগত জেলা প্রশাসক মাঃ আজাহারুল ইসলামএর সাথে কেশবপুরের বিভিন্ন সংগঠন, সরকারী কর্মকর্তা ও সুশিল সমাজের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৩ অক্টোবর কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে এসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর কেশবপুর ও মনিরামপুরের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাজিদ হোসেন,
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট ওজিয়ার রহমান, সাবেক মেয়র পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সুশিল সমাজের নেতা এ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টু,
কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজুর রহমান, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেশবপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল সাহা,
কেশবপুর বনিক সমিতির সভাপতি আব্দুল ওয়াদুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সম্রাট হোসেন, প্রমূখ।
মতবিনিময় সভা শুরুর আগে নবাগত জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলামকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা এবং সভা শেষে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল আলম,
পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু’র সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়।

Leave a Reply