বাঘারপাড়া যশোর: যশোরের বাঘারপাড়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা যথাযথ ধর্মীয় মর্যাদায় সুষ্ঠ, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে সম্প্রীতি প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাঘারপাড়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু হরিপদ রায়, বাঘারপাড়া পূজা উপজেলা উদযাপন কমিটির সাবেক সভাপতি সাবেক অতিরিক্ত সচিব সন্তোষ কুমার অধিকারী,
সেনাবাহিনীর ক্যাপ্টেন নাহিদ হাসান, বাঘারপাড়া পৗরসভার সাবেক মেয়র আব্দুল হাই মনা বিশ্বাস, বাঘাপাড়া জামাতের আমীর রফিকুল ইসলাম, বাঘারপাড়া থানা অফিসার ইনচার্জ রোকিবুজ্জামান সভায় জানান ,উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন করা হবে।
কেউ যদি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও কোনো ধরণের বিঘ্ন ঘটানোর চেষ্টা করে; তাহলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।প্রতিটা মন্দিরের পাশ্ববর্তী মসজিদের ঈমামদের সাথে পূজা কমিটির সেতু বন্ধনের নানা বিষয় নিয়ে সভায় আলোচনা করা হয়।আযান ও নামাজের সময় মাইক ও বাদ্যযন্ত্রের ব্যবহার বন্ধ রাখতে হবে।
হিন্দি গান ও অশ্লীল নৃত্য পরিবেশন থেকে বিরত থাকতে হবে। থানা,সেনাবাহিনীর পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপ এলাকায় সর্বোচ্চ আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। সভা সূত্রে জানা যায় বাঘারপাড়ায় ৮৫ টি পূজা মণ্ডপে পুজা হবে।

Leave a Reply