1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে চেতনানাশক মিশিয়ে সবাইকে অজ্ঞান করে পাঁচ লক্ষাধিক টাকার মালামাল চুরি

  • বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৮৪ বার পড়া হয়েছে

যশোরে চেতনানাশক মিশিয়ে সবাইকে অজ্ঞান করে পাঁচ লক্ষাধিক টাকার মালামাল চুরি

যশোর অফিস :

যশোরে চেতনানাশক মিশিয়ে বাড়ীর সবাইকে অচেতন করে মোটরসাইকেল, মোবাইল ফোন, স্বর্ণালোংকার ও নগদ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা।

মণিরামপুর উপজেলার কাশিপুর গ্রামের উত্তর পাড়ার জহির আলী সরদারের বাড়ীতে মঙ্গলবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বাড়ীর সকলেই অসুস্থ হয়ে পড়েছে। গুরুত্বর অসুস্থ জহির সরদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

জহির সরদারের বড় ছেলে জয়নাল আবেদীন জানান, মঙ্গলবার দুপুরে তাদের বাড়ীতে ২জন অজ্ঞাত মহিলা ভিক্ষা নিতে আসে।ওই ভিখারীরা বারান্দার ডাইনিং টেবিলের পাশে অবস্থান নেয়। অতঃপর তারা চাল নিয়ে দ্রুত সটকে পড়ে। এরপর বাড়ীর সবাই একে একে ডাইনিং টেবিলে রাখা দুপুরের খাবার খেয়ে সকলেই অচেতন হয়ে ঘুমিয়ে যায়।

রাত ৩টার দিকে জহির সরদারের ছেলে আব্দুল্লাহ ওরফে সিজার ও তার ভাই কসমেটিক ব্যবসায়ী আলমগীর টের পেয়ে দেখে তাদের বাড়ীর ১টি (ডিসকভারি ১২৫ সিসি) মোটরসাইকেল, ৪টি মোবাইল ফোন, নগদ ২০ হাজার টাকা স্বর্ণালোংকারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল চুরি হয়ে গেছে।

এ ঘটনায় জহির সরদার ও তার স্ত্রী নুরজাহান গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ হয়ে পড়েছে বাড়ীর ২ গৃহবধু। ধারনা করা হচ্ছে ভিখারী সেজে সংঘবদ্ধ চোর সিন্ডিকেটের দুই নারী সদস্য ওই বাড়ীর ডাইনিংএ রাখা খাবারে চেতনানাশক মিশিয়ে বাড়ীর সকলকে অজ্ঞান করে এই চুরি সংঘটিত করেছে।এব্যপারে থানায় অভিযোগ দেওয়া হয়েছে বলে ভুক্তভোগীরা জানান।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews