1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করলেন অধ্যাপক ডা. সন্জয় সাহা

  • বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৫৩ বার পড়া হয়েছে

যশোর আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজে
অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করলেন অধ্যাপক ডা. সন্জয় সাহা

শিহদ জয়, যশোর অফিস :

আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ পুলেরহাট যশোরে নবনিযুক্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন ফার্মাকোলজি বিভাগের স্বনামধন্য শিক্ষক অধ্যাপক ডা. সন্জয় সাহা।

২ অক্টোবর বুধবার সকালে অধ্যাপক ডা. সন্জয় সাহাকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেন প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা. মো: গিয়াস উদ্দিন।

এসময় নব-নিযুক্ত অধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন প্রতিষ্ঠানের উপদেষ্টা অধ্যাপক ডা. গোলাম মুক্তাদিরসহ বিভিন্ন বিভাগের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. এসএম আবু আহসান, এনাটমি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন, বায়োকেমেস্ট্রি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মারুফা আখতার, মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. এএসএম রিজওয়ান, ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. নওশাদ মোহাম্মদ ওয়াহিদুর রহমান, ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. মোস্তফা সুমন আল রশিদ, কলেজ সেক্রেটারি সুব্রত কুমার বসাক প্রমুখ।

দায়িত্বগ্রহণকালে অনুভ‚তি ব্যক্ত করতে গিয়ে অধ্যক্ষ অধ্যাপক ডা. সন্জয় সাহা বলেন, অধ্যক্ষ হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন স্যার এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই প্রতিষ্ঠানে প্রভাষক হিসেবে যোগদান করে সেখান থেকে ধাপে ধাপে অধ্যাপক পর্যন্ত আসা আমার জন্য বড় পাওয়া।

প্রতিষ্ঠাতা ডা. শেখ মহিউদ্দিন স্যারের স্বপ্নের প্রতিষ্ঠান আদ্-দ্বীন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

অধ্যাপক ডা. সন্জয় সাহা ২০১৮ সাল থেকে ২০২১ পর্যন্ত এবং পরবর্তিতে ২য় দফায় ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি জহুরুল ইসলাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমফিল ডিগ্রী অর্জন করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews