মজলুম সাংবাদিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি দাবিতে ২ অক্টোবর বুধবার বেলা ১১ টায় প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
পতিত আওয়ামী লীগ সরকারের আমলে সাজানো মামলায় সাজাপ্রাপ্ত সাহসী এ কলম সৈনিক জামিনের জন্য আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তার জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করেন।
উক্ত ঘটনার নিন্দা-প্রতিবাদ জানাতে ও তার দ্রুত মুক্তি দাবিতে সাংবাদিক ইউনিয়ন যশোর এ কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচি সফলে সাংবাদিক ইউনিয়ন যশোরের সকল সদস্য ছাড়াও যশোরের সকল কর্মরত সাংবাদিকসহ সকল শ্রেণীপেশার মানুষকে অংশ গ্রহণের জন্য সংগঠনের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ আহবান জানিয়েছেন।

Leave a Reply