1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নিজে বোঝা না হয়ে অন্যের বোঝা ৭০ বয়সী সুরুজ মিয়া ভ্যানে ,আজ বিশ্ব প্রবীণ দিবস

  • মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৮৯ বার পড়া হয়েছে

নিজে বোঝা না হয়ে অন্যের বোঝা ৭০ বয়সী সুরুজ মিয়া ভ্যানে ,আজ বিশ্ব প্রবীণ দিবস

নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা :

আশ্বিন মাসের চিৎচিটে রোদে অনেকটা নুজ হওয়া শরীর থেকে ঘাম ঝরছিল। গায়ের ছেঁড়া-কাটা জামাটিও শরীরের সাথে ভিজে লেপটে গেছে। হাতল ধরে রাখা সরু হাত দুইটিতেও দেখা যাচ্ছিল বার্ধক্যের ছাপ। প্রবীণ এমানুষটির নাম মো. সুরুজ মিয়া (৭০)। সোমবার যশোরের ঝিকরগাছার মল্লিকপুর খালপাড়া মসজিদ এলাকায় তাঁকে একটি বিচালি বোঝাই ভ্যান চালাতে দেখা গেছে। ৫২ বছর ধরে তিনি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। সুরুজ মিয়া মল্লিকপুর গ্রামে বাড়ি।

আজ মঙ্গলবার বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে ঘুরতে বের হলে দেখা হয় সুরুজ মিয়ার সঙ্গে। কথায় আছে ‘আজকের প্রবীণ দীর্ঘদিনের অভিজ্ঞতার ইতিহাস’। অথচ এ প্রবীণরা কতটুকু ভালো আছেন তা হয়তো আমরা অনেকেই খোঁজ রাখি না। এই বয়সে সংসারে বিশ্রামে থাকার কথা, নাতি-নাতনি নিয়ে আনন্দে থাকার কথা। কিন্তু এপ্রবীণের ভাগ্যটা অন্যরকম!

জানা যায়, সুরুজ মিয়া স্বাধীনের পরের বছর থেকে ভ্যান চালান। পৈত্রিক সূত্রে কোন জমাজমি পাননি। দীর্ঘদিন ভ্যান চালিয়ে করেছেন মাথা গুজার ঠাঁই। গড়ে দিয়েছেন সন্তানদেরও ঠিকানা। আলাপচারিতায় সুরুজ মিয়া জানান, ব্যক্তিগত জীবনে পাঁচ ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

ভ্যান চালিয়ে ১৯৯০ সালে গ্রামে ২১ শতক জমি কেনেন। পরে সেখানে বসতির ঘর তৈরি করেন। এখন ছেলেরা বিবাহ করে আলাদা সংসার করছেন কিন্তু তিনি তাঁদের বোঝা না হয়ে এখনো ভ্যান চালাচ্ছেন। তাতেই যা আয় হয় তা দিয়ে স্ত্রীকে নিয়ে থাকেন।

সুরুজ মিয়া বলেন, ভ্যান চালিয়েই তো ছয়টি সন্তান বড়ো করেছি। বসতভিটা কিনেছি, থাকার জন্য ঘর করেছি। প্রথম যখন ভ্যান চালানো শুরু করি, তখন এলাকায় রাস্তাঘাট ছিল না।

সারাদিনে ১৫/২০ টাকা আয় হতো। আর এখন বয়স হওয়ার কারণে আগের মত আর চালাতে পারিনা তাই, কয়েক বছর আগে ভ্যানে মোটর লাগিয়েছি। বছর তিনেক হল বয়স্ক ভাতার কার্ড পেয়েছি। ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করি।

মল্লিকপুর গ্রামের বাসিন্দা স্থানীয় সাংবাদিক মো. তরিকুল ইসলাম বলেন, আমার বুদ্ধি-জ্ঞান হওয়ার পর থেকে দেখছি সুরুজ মিয়া ভ্যান চালিয়ে সংসার চালান। এই বয়সেও তিনি ভ্যান চালাচ্ছেন। করো উপর নির্ভরশীল না হয়ে পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews