আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে যশোরের ঝিকরগাছায় শোভাযাত্রা ও আলোচনা সভা করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা করা হয়। এর আগে একটি শোভাযাত্রা বের করা হয়।
‘মর্যাদাপূর্ণ বার্ধক্য : বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ’ শ্লোগানে বাংলাদেশ প্রবীণ প্রতিবন্ধী ও মাদকাসক্ত ব্যক্তিদের সমন্বয় উন্নয়ন প্রকল্প কারিতাস বাংলাদেশ খুলনা অঞ্চলের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
ভুপালী সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেজবাহ উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, উপজেলা ফ্যাসিলেলেটর (ইউডিএফ) দুলাল দেবনাথ ও সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত প্রবীণদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।ক্যাপশন : আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে ঝিকরগাছায় প্রবীণদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

Leave a Reply