যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, যশোর কর্তৃক সর্বমোট ২১ টি হারানো মোবাইল, বিকাশ ও নগদের সর্বমোট ১.৪৬,০০০/- টাকা উদ্ধারসহ হ্যাকিং হওয়া ০৭টি ফেসবুক আইডি পুনরুদ্ধার।
যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় অত্র জেলার বিভিন্ন থানাধীন মোবাইল হারানো সংক্রান্তে ভিকটিমের করা জিডির প্রেক্ষিতে গত এক মাসে বিভিন্ন ব্রান্ডের সর্বমোট ২১ টি হারানো মোবাইল উদ্ধার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, যশোর।
এছাড়াও ভিকটিম বিকাশ ও নগদ লেনদেনের সময় ভুলবসত অন্যের মোবাইল নম্বরে টাকা পাঠানো সংক্রান্তে ভিকটিমের করা অভিযোগের ভিত্তিতে সর্বমোট ১,৪৬,০০০/- টাকা উদ্ধার পূর্বক দুইজন প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যাকিং হওয়া ১২ টি ফেসবুক আইডি পুনরুদ্ধার করে ভিকটিমকে সহায়তা প্রদান করেছে।

এসংক্রান্তে অদ্য ১১/১০/২০২২খ্রিঃ সকাল ১১.০০ ঘটিকায় যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে জনাব মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, “খ” সার্কেল, যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক ২১ টি হারানো মোবাইল ও বিকাশের নগদ ১,৪৬,০০০/- টাকা উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল যশোরের সদস্যবৃন্দ ও ভক্তভোগীগণ।
সাইবার স্পেসে যদি কোন নারী প্রতরণা বা হয়রানির শিকার হন তবে আমাদের কাছে জানাতে পারেন। এক্ষেত্রে অভিযোগকারীর নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে।সাইবার স্পেসে অপরাধ রোধে তথ্য দিন, সেবা নিন।

Leave a Reply