1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর -খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনার মিছিল যেন থামছেনা

  • মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ৯৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি// যশোর -খুলনা মহাসড়কের বসুন্দিয়া- প্রেমবাগের মাঝামাঝি প্রেমবাগ (নিটল টাটা) নিতা কম্পানির সামনে মাত্র কয়েক দিনের ব্যবধানে ১১/১০/২০২২ মঙ্গলবার বিকাল চারটার দিকে একটি প্রাইভেট কারের ধাক্কায় এক ভ্রাম্যমাণ সবজি বিক্রেতা নিহত হন।

এই সড়ক দূর্ঘটনায় অভয়নগরের রাজাপুর গ্রামের ননিল মন্ডলের ছেলে সন্যাসি মন্ডল (৫৮) ঘটনা স্থলেই নিহত হন। প্রত্যক্ষদর্শী দের ভাষ্যমতে গত কয়েক বছর যাবত এই ব্যাস্ততম যশোর – খুলনা মহাসড়কের অভয়নগর থেকে যশোর পর্যন্ত রাস্তাটি একাধিকবার সরকারি টেন্ডারের মাধ্যমে কাজ হলেও জোড়া তালি দিয়ে দ্বায়সারা কাজ করে চলেযায় রাস্তা সংস্কার কতৃপক্ষ।

কিন্তু রাস্তাটির কোথাও উঁচু ,কোথাও নিচু , ফুলে ফেঁপে থাকার কারণে গত কয়েক মাসে এই সড়কে প্রান দিতে হয়েছে অসংখ্য মানুষের। সরকারের অর্থে পকেটে ভরছে কোন এক স্বার্থন্বেষী মহল এ দুরাবস্থা দেখেও যেন না দেখার ভান করে আছে সরকারি কতৃপক্ষ।

নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি সিদ্দীকুর রহমান জানান, আজ বিকাল চারটারর দিকে বসুন্দিয়া মোড় থেকে সবজি বিক্রি করে নিজের ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন সবজি বিক্রেতা সন্যাসি মন্ডল,এসময় নিটল টাটার সামনে একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গঃ ১৪-৩৫৪৬) তাকে পেছন দিক থেকে সজোরে আঘাত করলে তিনি ঘটনা স্থলেই মারা যান।

ঘটনা স্থলে প্রাইভেট কারের চালককে পাওয়া যায়নি। প্রাইভেট কারটি উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে পোস্টমর্টেম ছাড়াই নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews