1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর পল্লী বিদ্যুৎ এর কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন

  • সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৭ বার পড়া হয়েছে

যশোর পল্লী বিদ্যুৎ এর কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন

শহিদ জয়, যশোর অফিস :

যশোরে পল্লী বিদ্যুৎ সমিতি ১ ও ২ এর কর্মকর্তা ও কর্মচারীদের উদ্যোগে মানববন্ধন ও স্মারক লিপি ঈস্খদান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কালেক্টরেট ভবন চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২ দফা দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।

ঘন্টা ব্যাপি মানববন্ধন শেষে পল্লী বিদ্যুৎ এর কর্মকর্তা ও কর্মচারীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি দেন।যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর এজিএম (আইটি) ও পল্লী বিদ্যুৎ সমিতি বৈষম্য বিরোধী আন্দোলন কমিটির সমন্বয়ক রাম কুমার ঘোষ এর নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন,

ডিজিএম টেকনিশিয়ান-১ ও ২ শরীফ লেহাজ আলী ও আ: হাকিম, কেশবপুরের ডিজিএম এসএম শাহিন আহসান, সহকারী জুনিয়ার প্রকৌশলী-২ জাহাঙ্গীর আলম, চৌগাছার মিটার রিডার চঞ্চল ভট্টাচার্য, এজিএম প্রশাসন-২ মুবতাসিম মাহমুদ, এজিএম অর্থ যশোর-২ আবু সিনহা প্রমুখ।

মানববন্ধন ও স্মারক লিপিতে বলা হয়, পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যকার বৈষম্য দূরীকরণসহ দেশের আর্থ সামাজিক উন্নয়ন এবং গ্রামীণ জনপদে টেকসই ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করণের লক্ষ্যে তাদের কেন্দ্রীয় কর্মসূচির মধ্যে ২ দফা দাবি পূরণ করতে হবে।

তাদের দুই দফা দাবি হলো, গ্রাহক সেবার মানোন্নয়ন, উন্নত কর্মপরিবেশ নিশ্চিতের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের সন্তুষ্টি, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি এবং টেকসই বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা বিনির্মাণে সকল বৈষম্য বা দ্বৈতনীতির অবসানপূর্বক আরইবি-পবিস একীভূত করে অন্যান্য বিদ্যুৎ বিতরণ সংস্থার ন্যায় রিফর্ম করতে হবে এবং সকল চুক্তিভিত্তিক বা অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করতে হবে।

উল্লেখ্য উক্ত মানববন্ধন কর্মসূচি শেষে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও ২ এর কর্মকর্তা-কর্মচারীগণ একই দাবিতে জেলা প্রশাসক মহোদয়ের নিকট অন্তর্র্বতীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর একখানা স্মারকলিপি প্রদান করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews