ছাত্র সমাজ তথা যুবদের সঠিক নেতৃত্বে বিজয় ছিনিয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে এবং দেশকে সম্প্রীতির পরিবেশের মধ্যে নিয়ে যেতে যুব সমাজের বিশেষ ভুমিকা পালন করতে হবে।
এই আলোকে রবিবার (২৯ সেপ্টেম্বর ২০২৪) বিকালে কেশবপুর মাইকেল মধুসূদন সড়কের পরিত্রাণ এনজিওর কার্যালয়ে সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও পিএফজির সমন্বয়কারী জনাব মো: মুনছুর আলি এর সঞ্চালনায় পিএফজির পিস এ্যাম্বাসেডর জনাব সুপ্রভাত কুমার বসু এর সভাপতিত্বে
শান্তি স্থাপন ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্যে কেশবপুর ইয়ুথ পিস এ্যম্বাসেডর গ্রুপ (YPAG) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন কেশবপুর সদর ইউনিয়ন এর চেয়ারম্যন জনাব আলাউদ্দিন আলা (যুগ্ন সম্পাদক বিএনপি), পিস এ্যাম্বাসেডর সুফিয়া পারভীন, সহসমন্বয়কারী জনাব মোতাহার হোসেন,
ইয়ুথ গ্রুপের সমন্বয়কারী এবং মানবসেবা রক্তদান কর্মসূচি সংগঠনের মো: হাসিব হোসেন এবং সহ সমন্বয়কারি যথাক্রমে ছাত্রলিগের সুমাইয়া খাতুন, ছাত্রদলের মো: সাকিবুল হাসান মুসা এবং অন্যান্য রাজনৈতিক ও যুব সংগঠনের প্রতিনিধিগণ।
মূল বক্তব্য ও পরবর্তি করণিয় বিষয়ে আলোচনা করেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেটর মো: আশরাফুজ্জামান। এরপর ত্রৈমাসিক সভায় সকলে শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে অঙ্গিকারবদ্ধভাবে কাজ করার অগ্রগতি তুলে ধরেন এবং পরবর্তিতে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর ২০২৪ (ত্রৈমাসিকা) পরিকল্পনা গ্রহণ করা হয়।
সেখানে আন্তর্জাতিক অহিংস দিবস উদযাপন, পুজাভিত্তিক পিস ইভেন্ট, আন্তধর্মিও কর্মসূচি, ইয়ুথ গ্রুপের তরুণ নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ, উঠান বৈঠক ও ইউনিয়নভিত্তি সচেতনতামূলক সভার মাধ্যমে পিএফজি এর সাথে যৌথ উদ্যোগে সম্প্রীতির কেশবপুর গড়ে তোলার অঙ্গিকার গ্রহণ করা হয়।

Leave a Reply