প্রেসক্লাব যশোরের সাবেক যুগ্ম সম্পাদক সরোয়ার হোসেনের ছোটবোন ফাতেমা খাতুন শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে তাকে সেখানে ভর্তি করা হয়। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বাদ এশা শংকরপুর বটতলা মসজিদ প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়।
এদিকে সাংবাদিক নেতা সরোয়ার হোসেনের বোনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান।
এক বিবৃতিতে তারা সব প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। আরো বিবৃতি দিয়েছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
এক বিবৃতিতে সংগঠনের সভাপতি আকরামুজ্জামান সাধারণ সম্পাদক এসএম ফরহাদ ফাতেমা খাতুনের বিদেহী আত্মার মাগফিরাত কামনকসহ তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

Leave a Reply