বেনাপোলঃ যশোরের বেনাপোলে ইমাম হোসেন জীবন (২৪) নামে এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রীকে তল্লাসি করে তার পেট থেকে ৪ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে বেনাপোল প্যাসেঞ্জার টার্মিনালে।
পরে মেডিসিন ও কলা খাইয়ে পায়ুপথ দিয়ে ওই সোনারবার পেট থেকে বের করা হয়। এঘটনায় জীবনকে আটক করা হয়েছে। আটক জীবন শরীয়তপুর জেলার পালং থানার চাতানিকান্দি গ্রামের আব্দুল হালিম মুন্সির ছেলে।
পাসপোর্ট নাম্বারঃ BT0536809।

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার সহকারি পরিচালক মনিরুজ্জামান চৌধুরী বলেন, গোপন খবরের ভিত্তিতে জানতে পারি, এক বাংলাদেশি পাসপোর্ট যাত্রী স্বর্ণের একটি চালান নিয়ে ভারতে প্রবেশ করবে।
এমন সংবাদে বেনাপোল ইমিগ্রেশনের প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে সন্দেহভাজন ওই যাত্রীকে আটক করে তল্লাশি করা হয়। এক পর্যায় সে স্বীকার করে। পরে ওই সোনার বার উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান। সূত্র রাতদিন

Leave a Reply