যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন(৫০) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার সকাল ৮ টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় যশোর ২৫০ শস্যা হাসপাতালে মারা যান।
মৃত্যুকালে তিনি এক মেয়ে,স্ত্রীসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।তিনি দীর্ঘদিন ক্যান্সার রোগে ভুগছিলেন।

মরহুমের বাদ আছর দৌলতদিহি গ্রামে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাযার নামাজে উপস্থিত ছিলেন,সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক,
আশরাফুজ্জামান মিঠু,বিএনপি নেতা আলাউদ্দিন আলা,কাশিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আয়ূব হোসেন, সাধারণ সম্পাদক আবুল খায়ের,সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম খান,যুগ্ন সম্পাদক ওয়াহিদুজ্জামান মিলন, বাবু,যুব নেতা আবুল কাশেম,আবু বক্কর সিদ্দিক দিপু, উজ্জল প্রমূখ।

Leave a Reply