1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে যুবলীগ নেতাকে জখম শংকরপুরের চিহ্নিত ৬জনের বিরুদ্ধে চার্জশিট

  • শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৯ বার পড়া হয়েছে

যশোরে যুবলীগ নেতাকে জখম
শংকরপুরের চিহ্নিত ৬জনের বিরুদ্ধে চার্জশিট

যশোর অফিস :

যশোরে যুবলীগ নেতা কামাল হোসেন তুহিনসহ তিনজন জখমের মামলায় ৬জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। অভিযুক্তরা হলেন, বেজপাড়া কবরস্থান এলাকার ইমান আলীর ছেলে সাইফুল ইসলাম সবুজ, শংকরপুর হারান কলোনির শামছুরের ছেলে মাহফুজ গাজী,

আহমেদের ছেলে তাজুল ইসলাম ওরফে তাজু, শংকরপুর আশ্রম রোডের জহুর আলীর দুই ছেলে ইসহাক ও সাজ্জাদ ওরফে সাজু এবং ষষ্ঠীতলার আব্দুল খালেকের ছেলে মনিরুল ইসলাম নিরব। মামলার তদন্ত কর্মকর্তা এসআই জয়ন্ত সরকার এ চার্জশিট জমা দিয়েছেন।

মামলার এজাহার ও তদন্ত সূত্রে যানা যায়, শহরের ওই ওয়ার্ডের যুবলীগের আহবায়ক তুহিন। গত ১৭ মে সাবেক প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা আওয়ালীগের প্রোগামে যাওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। একপর্যায় ওই এলাকার সাহেদ উর রহমান রনি ও কামাল হোসেন তুহিন বিষয়টির মিমাংশা করে।

এ ঘটনার পর রাত সোয়া ৮টার দিকে আসামিরা অজ্ঞাতনামা আরো ১০/১২ জন শংকরপুর আশ্রম রোডে এসে কামাল হোসেন তুহিনের ওপর হামলা চালান। তারা কামাল হোসেন তুহিনকে লক্ষ্য করে পরপর দুটি বোমা নিক্ষেপ করে।

সরে যাওয়ায় তুহিন প্রাণে রক্ষা পান। তবে সেখানে থাকা কামাল নামে একজন ট্রাকচালক বোমার আঘাতে গুরুতর জখম হন। আসামিরা এসময় তুহিনকে কুপিয়ে জখম করেন। তুহিনের ছেলে রোহান এগিয়ে আসলে তাকেও জখম করে।

এরপর দেলোয়ার হোসেন তুহিন ভাইকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়। এ ঘটনার পরের দিন তুহিনের ভাই দেলোয়ার হোসেন সুহিন বাদী হয়ে কোতোয়ালি থানায় প্রথমে লিখিত অভিযোগ দেন।

ওই অভিযোগে রনিকে প্রধান আসামি করা হয়। পরবর্তিতে এ ঘটনায় রনিকে বাদদিয়ে অপর আসামিদের বিরুদ্ধে ওই ৬ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা রেকর্ড হয়। শেষমেষ মামলার তদন্ত কর্মকর্তা এ মামলায় আদালতে চার্জশিট জমা দেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews