1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা দুই শো গ্রামের প্রায় দুই লক্ষ মানুষ পানি বন্দী

  • বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১০ বার পড়া হয়েছে

ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা
দুই শো গ্রামের প্রায় দুই লক্ষ মানুষ পানি বন্দী

শহিদ জয়, যশোর অফিস :

ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা নিরসনের সর্বশেষ অবস্থা জানতে বুঝতে বৃহস্পতিবার দুপুরে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সাথে দেখা করেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃবৃন্দ বলেন, দুই শো গ্রামের প্রায় দুই লক্ষ মানুষ পানি বন্দী হয়ে পরেছে। প্রতিদিন পানি বাড়ছে। বাড়ি ঘর, ফসলের জমি, মাছের ঘের সব পানিতে একা কার।

বাড়ি ঘরে বসবাস করা যাচ্ছে না। এখনি যদি পানি নামানোর কোন ব্যবস্থা গ্রহন না করা হয়, তবে এলাকা ছাড়তে বাধ্য হবে পানি বন্দী মানুষ। বোরো মৌসুমেও ফসল হবে না। আমডাঙা খাল দিয়ে অবিলম্বে পানি বের করার উদ্যোগ নিতে হবে,কোন অযুহাত দেখানো চলবে না। সেচ প্রকল্প শুধুই অপচয়, সেচ প্রকল্প বাদ দিতে হবে।

টি আর এম ই জলবদ্ধতা নিরসনের একমাত্র পথ। টি আর এম এর কোন বিকল্প নেই। নেতৃবৃন্দ আরো বলেন, আগামী ৬ অক্টোবর ” পানি সরানোর মানুষ বাঁচানোর “দাবিতে পানি বন্দী মানুষ সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত জেলা প্রশাসকের অফিসে অবস্থান নেবে। পানি উন্নয়ন বোর্ড যদি এই সময় কালে পানি না সারায় বা সরাতে না পারে, তাহলে উক্ত পানি বন্দী মানুষ পানি উন্নয়ন বোর্ড অফিস ঘেরাও করবে উক্ত সময়।

নির্বাহী প্রকৌশলী বলেন, আমি ২৪ ঘন্টা কাজ করছি পানি সরাতে। আশা করি দ্রুত সময়ের মধ্যে পানি কমাতে পারবো।প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল হামিদ,

তসলিম উর রহমান, জিল্লুর রহমান ভিটু, প্রদিপ কুমার বিশ্বাস, পিযুষ কান্তি দে, উদয় শংকর বিশ্বাস, মিলন কুমার মন্ডল, ভগিরত বিশ্বাস, আব্দুল আজিজ, মুজাহিদুর ইসলাম, মহিউদ্দিন, পলাশ বিশ্বাস প্রমুখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews