1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ভারত থেকে ফিরে এলেন পাচারের শিকার নয়জন বাংলাদেশি নারী

  • বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে

ভারত থেকে ফিরে এলেন পাচারের শিকার নয়জন বাংলাদেশি নারী

শহিদ জয়, যশোর অফিস :

ভারতে পাচারের শিকার নয়জন নারী উদ্ধারের পর দেশে ফিরে এসেছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে বেনাপোল স্থলবন্দর দিয়ে এসব সার্ভাইভারকে হস্তান্তর করেছেন পুনে মহারাষ্ট্রের প্রবেশন অফিসার লাবন্য গুডুর এবং রিসানা সোনাভান। বাংলাদেশের পক্ষে সার্ভাইভারদের গ্রহণ করেন বেনাপোল ইমিগ্রেশনের সেকেন্ড অফিসার নয়ন রয়।

এসময় আরও উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠন রাইটস যশোরের কর্মকর্তা সরোয়ার হোসেন, তৌফিকুজ্জামান, আবু হাসনাত, জাস্টিস এন্ড কেয়ারের আরিফা আক্তার।

তৌফিকুজ্জামান জানান, প্রত্যাবসন করা নারীরা এক থেকে দুই বছর আগে চাকরির প্রলোভনে পাচারকারীদের খপ্পরে পড়ে ভারতে যান। তাদেরকে প্রতিশ্রুত কাজ না দিয়ে খারাপ কাজে ব্যবহার করে। পরে পুলিশ তাদের উদ্ধার করে আদালতের মাধ্যমে পুনের বেসকারি সংস্থা রেসকিউ ফাউন্ডেশনে প্রেরণ করে।

সেখান থেকে খবর পেয়ে রাইটস যশোর হোম ইনভেস্টিগেশনের মাধ্যমে সার্ভাইভারদের নাগরিকত্ব নিশ্চিত করে। পরে দুই দেশের সরকারের অনুমতি সাপেক্ষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদেরকে দেশে পাঠানো হলো।

বেনাপোল ইমিগ্রেশনের ওসি ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূইয়া জানিয়েছেন, প্রত্যাবসিত নারীরা পাচারের শিকার হয়েছিলেন। তাদেরকে বিভিন্ন সময়ে পাচারকারীরা চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করেছিল। বেনাপোল ইমিগ্রেশনের পক্ষ থেকে তাদেরকে গ্রহণ করে বেনাপোল পোর্ট থ্যনায় হস্থান্তর করা হয়েছে। সেখান থেকে রাইটস যশোর পাঁচজনকে এবং জাস্টিস এন্ড কেয়ার চারজনকে জিম্মায় নিয়েছে।

রাইটস যশোরের তৌফিকজ্জজামান জানান, সার্ভাইভারদের নিজ নিজ পরিবারের কাছে তুলে দেয়া হবে। তার আগে তাদের মানসিক অবস্থার উন্নয়নসহ প্রয়োজনীয় সেবা প্রদানের লক্ষ্যে সংস্থার নিজস্ব শেল্টারহোমে রাখা হবে।ভারত থেকে ফিরে আসা নারীদের বাড়ি যশোর, নরসিংদী, খুলনা, ঢাকা এবং নারায়নগঞ্জ জেলায়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews