1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর ঝিকরগাছায় উপজেলায় কর্মকর্তা এবং সুধীজনদের সাথে যশোরের জেলা প্রশাসক এর সাথে মতবিনিময়

  • বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

যশোর ঝিকরগাছায় উপজেলায় কর্মকর্তা এবং সুধীজনদের সাথে যশোরের জেলা প্রশাসক এর সাথে মতবিনিময়

শহিদ জয়, যশোর অফিস :

যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সুধীজনদের সাথে যশোরের জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম এর সাথে মতবিনিময় সভা বুধবার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ভুপালি সরকার এর সভাপতিত্বে উপজেলা কনফারেন্স রুমে আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝিকরগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএম মামুনুর রশিদ।

মতবিনিময় সভার প্রধান অতিথি যশোরের জেলা প্রশাসক মোঃ আজহারুল ইসলাম বলেন ৫ আগস্ট এ ছাত্র জনতার আন্দোলনের ফসল হিসেবে সর্বস্তরের মানুষ একটি নতুন বাংলাদেশ পেয়েছে। নতুন এ বাংলাদেশ গড়তে প্রশাসনের সাথে ছাত্র জনতার সহযোগিতা খুবই প্রয়োজন।

প্রধান অতিথি বলেন – বিগত সরকারের আমলে অনেক অনিয়ম,দুর্নীতি, অপশাসন চলেছে। বাংলাদেশকে এগিয়ে নিতে এবং অপশাসন মুক্ত করতে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে কাজ করতে হবে।

তিনি আরো বলেন,হিন্দু ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর এবং সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে হিন্দু ভাইদের পাশে থাকতে হবে এবং তাদের সহযোগিতা করতে হবে। জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম মতবিনিময় সভায় সুধীজনদের বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দেন।

বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে উপস্থিত সুধীজনদের মধ্যে বক্তব্য রাখেন – উপজেলা বিএনপি নেতা খোরশেদ আলম ও ইমরান হাসান সামাদ নিপুন,বাংলাদেশ জামাতে ইসলামীর ঝিকরগাছার উপজেলার সভাপতি অধ্যাপক হারুনর রশিদ এবং সাধারণ সম্পাদক মাস্টার আব্দুল আলীম,জাতীয় পার্টির রেজাউল হোসেন,

ইসলামী আন্দোলনের সম্পাদক আব্দুর রশিদ। উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান জাহাঙ্গীর,উপাধ্যক্ষ মোঃ ইলিয়াস উদ্দীন, ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইব্রাহিম হোসেন,মুক্তিযোদ্ধা লিয়াকত আলী,

পল্লী বিদ্যুতের ডিজিএম টিএম মেজবাউদ্দিন,ফায়ার স্টেশন অফিসার নয়ন বাবু চৌধুরী মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক,প্রধান শিক্ষক আব্দুস সামাদ,মাহবুবুল ইসলাম মন্টু, চেয়ারম্যান আনিচুর রহমান, ছাত্র আন্দোলনের সাজ্জাদ শাহরিয়ার প্রমুখ বক্তব্য রাখেন।

বিকালে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে ঝিকরগাছার বাঁকড়া-হাজিরবাগ স্কুল অ্যান্ড কলেজে কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ,চেক ও উপকরণ বিতরণ শীর্ষক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ভুপালি সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মো: আজাহারুল ইসলাম উপস্থিত ছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews