1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি ইমাম, সম্পাদক নোমান

  • বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৭ বার পড়া হয়েছে

নোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি ইমাম, সম্পাদক নোমান

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে জয়ী হয়েছেন মানবজমিন পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোহাম্মদ ইমাম হোসেন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আমাদের সময় পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আব্দুল্লাহ আল নোমান।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় নির্বাচন শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় এ নির্বাচন। এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এফ এম আরিফুর রহমান, সহকারী কমিশনার পদে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. আবদুল কাদের, আইন বিভাগের প্রভাষক সাজ্জাদুল করিম।

নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি দৈনিক মানবকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. ফাহাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আরটিভির মো. রিয়াদুল ইসলাম, দপ্তর সম্পাদক দৈনিক নয়া শতাব্দী পত্রিকার নাহিদুল ইসলাম, পাঠাগার ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার আব্দুল্লাহ আল নোমান, কোষাধ্যক্ষ বাংলা ট্রিবিউনের মুদ্দাচ্ছির আহমদ নাসিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক পরিবর্তনের আব্দুল্লাহ আল তৌহিদ।

এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা টাইমস ২৪ প্রতিনিধি মো. নিয়াজ উদ্দিন, দৈনিক ভোরের ডাকের মো. হোসাইন ও মুক্তকলম ফাইজা আফরোজ প্রমি।

নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ ইমাম হোসেন বলেন, নোবিপ্রবি সাংবাদিক সমিতি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটি আস্থার জায়গা। সেই আস্থা ধরে রাখতে ভবিষ্যতে আমরা একতাবদ্ধ হয়ে কাজ করে যাব।

সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, সাংবাদিক সমিতির সদস্যদের ভালোবাসায় আমি সিক্ত। অন্যায়ের বিরুদ্ধে নোবিপ্রবি সাংবাদিক সমিতি সবসময় সবার আগে থাকবে। এই সংগঠন সবসময় বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করে যাবে বলে আমি আশা রাখি।

উল্লেখ্য; বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ভবনের দ্বিতীয় তলায় প্রক্টর অফিসে উৎসবমুখর পরিবেশে নোবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় প্রধান নির্বাচন কমিশনার এ এফ এম আরিফুর রহমান নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

সূত্র : অনলাইন ডেস্ক আরটিভি

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews