1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাড়ির সেফটি ট্যাংকে পাওয়া গেল গৃহবধূর লাশ

  • বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

বাড়ির সেফটি ট্যাংকে পাওয়া গেল গৃহবধূর লাশ

যশোর অফিস :

যশোরের অভয়নগর উপজেলার ভাটপাড়া এলাকায় সেপটি ট্যাঙ্ক থেকে সবিতা রাণী দে (৫৩) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় প্রতিবেশীর শৌচাগারের সেফটি ট্যাংকের ভেতর থেকে ওই নারীর লাশউদ্ধার করা হয়। 

গত সোমবার সকালে বাড়ির পাশের বাঁশবাগানে গরুর খাদ্য সংগ্রহ করতে যাওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।নিহত সবিতা রাণী দে ভাটপাড়া গ্রামের মিলন কুমার দে’র স্ত্রী। মিলন পেশায় চা বিক্রেতা।

এ ছাড়া তিনি সিঙ্গাড়া ও পুরি ভেজে বিক্রি করেন। উপজেলার ভাটপাড়া বাজারে তাঁর একটি চা এবং সিঙ্গাড়া ও পুরি বিক্রির দোকান আছে।মিলন কুমার দের ভাগ্নে তাপস কুমার দে জানান, মামী সবিতা রাণী দে এবং মামা মিলন কুমার দে’র দুই মেয়ে।

তাঁদের বিয়ে হয়ে গেছে। মামা ও মামী দুজনে বাড়িতে থাকতেন। তাঁদের দুটি গরু আছে। গতকাল সোমবার সকালে তাঁরা দুজনে বাড়িতে সকালের নাস্তা খান।

দুপুরের খাবার নিয়ে মামা দোকানে চলে যাওয়ার পর সকাল নয়টার দিকে মামী ঘরে তালা দিয়ে একটি ঝুড়ি নিয়ে গরু দুটির খাদ্য বাঁশের পাতা সংগ্রহ করতে পাশের বাঁশবাগানে যান।

এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি। দুপুরে কয়েকবার ফোন করে মামীকে না পেয়ে মামা পাশের বাড়ির এক গৃহবধূকে বিষয়টি জানান। তিনি বাড়িতে যেয়ে ঘরে তালাবদ্ধ অবস্থায় দেখতে পান।

ওই নারী প্রতিবেশীদের বিষয়টি জানালে তাঁর খোঁজ শুরু হয়। এলাকার লোকজন বাঁশবাগানে যেয়ে তাঁর মাথার খোঁপা এবং কয়েকটি বাঁশের পাতা পড়ে থাকতে দেখতে পান। গভীর রাত পর্যন্ত অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।

তিনি আরো জানান, মঙ্গলবার সকাল থেকে পুনরায় তাঁকে খোঁজ শুরু হয়। কিন্তু তাঁকে পাওয়া যায়নি। খোঁজাখুজির এক পর্যায়ে সন্ধ্যা ছয়টার দিকে বাঁশবাগানের এক পাশে নিয়ামুল ইসলামের শৌচাগারের সেফটি ট্যাংকের ঢাকনা কিছুটা উঁচু দেখতে পাওয়া যায়।

এলাকার কয়েকজন সেফটি ট্যাংকের ঢাকনা উঁচু করতেই একটি হাত বেরিয়ে আসে। পরে পুলিশে খবর দেওয়া দেওয়া হয়। উপজেলার ভাটপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র থেকে পুলিশ যেয়ে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সেফটি ট্যাংক থেকে মামীর লাশ উদ্ধার করে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন, ভাটপাড়া গ্রামের একটি বাড়ির সেফটি ট্যাংক থেকে গৃহবধূ সবিতা রাণী দে’র লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews