কেশবপুর উপজেলা বিএনপির (সভাপতি, সাধারণ সম্পাদক ও দুটি সাংগঠনিক সম্পাদক) শীর্ষ চারটি পদের নির্বাচনে নেতৃত্ব প্রত্যাশীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ২৪সেপ্টেম্বর সকাল ১১টার সময় জেলা বিএনপি কার্যালয় থেকে জেলা বিএনপির সদস্য সচিব ও প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবুর কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও নির্বাচন কমিশনার দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নির্বাচন কমিশনার মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল প্রমুখ।
চারটি পদের মধ্যে সভাপতি পদে আলহাজ্ব আবুল হোসেন আজাদ এর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ,পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি কুতুব উদ্দীন বিশ্বাস,ইউপি চেয়ারম্যান আলাউদ্দীন আলা, ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ ও ইউপি চেয়ারম্যান গেলাম মোস্তফা বাবু।
এছাড়া সাধারণ সম্পাদক পদে মোঃ মশিয়ার রহমান, প্রভাষক আব্দুল রাজ্জাক, মাসুদুজ্জামান মাসুদ ও কে এম খলিলুর রহমান এবং দুটি সাংগঠনিক সম্পাদক পদে হুমায়ুন কবির সুমন,মাস্টার মকবুল হোসেন মুকুল ও আলমগীর কবির মনোনয়ন ফরম সংগ্রহ করেন। একই দিন মনোনয়ন পত্র জমা, চাই ও বাছাই বিকাল ৫টা পর্যন্ত করেন।
উল্লেখ ২৫সেপ্টেম্বর বেলা ২টায় প্রত্যাহারের শেষ তারিখ ও চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ২৮সেপ্টেম্বর ভোট গ্রহণের তারিখ সকালঃ ৯.০০ মিঃ-বিকাল ৪.০০মিঃ পর্যন্ত, ভোট গ্রহণের স্থান কেশবপুর অডিটরিয়াম, ভোট গণনা ২৮সেপ্টেম্বর (ভোট গ্রহণের অব্যবহিত পরে) ফল প্রকাশ ২৮সেপ্টেম্বর(ভোট গণনা শেষে)
শর্তাবলী গুলো হলো সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ২৫,০০০/- (পাঁচিশ হাজার) টাকা মাত্র ও সাংগঠনিক সম্পাদক পদে ১৫,০০০/- (পনের হাজার) টাকা মাত্র এর বিনিময়ে (অফেরতযোগ্য) মনোনয়নপত্র সংগ্রহ করা যাইবে। ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা ফি’র বিনিময়ে জেলা বিএনপি কার্যালয় থেকে ভোটার তালিকা সংগ্রহ করা যাইবে।

Leave a Reply