বৈসম্য দূরীকরনে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণ,জাতীয় করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারী স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধরাখা ওশিক্ষা সংস্কার কমিশনগঠনের দাবীতে মানব বন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।
২৪ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে বেলা ১২ টা পর্যন্ত এই মানব বন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের নিকট স্বারক লিপি দেয়া হয়েছে।
উপজেলা পরিষদ চত্তরে উপজেলা মাধ্যমিকশিক্ষা পরিবারের উদ্যোগে এ মানব বন্ধনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিল্লুর রশিদ,
উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির নেতা মাওলানা আব্দুল খালেক,মাওলানা আরিফ বিল্লাহ,মাধ্যমিক শিক্ষক সমিতির নেতা সুফলাকাটি ইউপি চেযারম্যন মনজুর রহমান,আব্দুল মান্নান প্রমূখ ।

Leave a Reply