1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মুসলিম হেল্প ইউকের বার্ষিক কোরআন কম্পিটিশন সম্পন্ন

  • মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭১ বার পড়া হয়েছে

মুসলিম হেল্প ইউকের বার্ষিক কোরআন কম্পিটিশন সম্পন্ন

হাকিকুল ইসলাম খোকন ,বাপসনিউজঃ

লন্ডনের মুসলিম কমিউনিটির ছেলেমেয়েদের কুরআন শিক্ষায় উৎসাহিত করতে এক কুরআন প্রতিযোগিতার অয়োজন করে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা মুসলিম হেল্প।

গত শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪,লন্ডন মুসলিম সেন্টারে বিকাল ৪টা থেকে এ অনুষ্ঠান শুরু হয়। লন্ডনের বিভিন্ন স্থান থেকে ৪৮ জন ছেলে-মেয়ে এ কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।খবর বাপসনিউজ ।

মুসলিম হেল্পের চেয়ারম্যান আব্দুছ ছোবহানের সভাপত্বিতে ও চ্যারিটি কো-অর্ডিনেটর অখলাকুর রহমানের পরিচালনায় বিচারক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট টিভি প্রেজেন্টার কারী আহমেদ হাসান, উস্তাদ হামজা, শেখ আব্দিল ফাত্তাহ, আবু সায়েদ আনসারী, হাফিজ মুস্তাক আহমেদ ও রেজাউর রহমান । এতে বিপুল সংখক মা, বাবা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের বার্ষিক ডিনারে সিলেটের বিশ্বনাথে প্রথম মেটার্নিটি হসপিটাল প্রতিষ্ঠার লক্ষ্যে ফান্ডরাইজিং ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে হাসপাতালের ফাউন্ডার লাইফ মেম্বারদের মধ্যে বক্তব্য রাখেন মুসলিম হেল্প চ্যারিটির সিইও সিদ্দিক আলী,

অনুপম নিউজ টোয়েন্টিফোর ও দৈনিক প্রেসনোট সম্পাদক সাংবাদিক মুহিব উদ্দিন চৌধুরী, কলেজ শিক্ষক মুহাম্মদ রুহানি, বারাকা রেস্তোরাঁ এর ডিরেক্টর ইসলাম উদ্দিন, কমিউনিটি ব্যাক্তিত্ব তাজ উদ্দিন, আব্দুল কাদির, আশরাফুল হুদা, আক্তার হোসাইন, শামীম আশরাফ, মোহাম্মদ আনোয়ার খান, জান্নাতুল ইসলাম, গয়াস মিয়া, ইলিয়াস আলী পাশা প্রমুখ।

অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের কমিউনিটি ব্যক্তিত্ব সাংবাদিক, লেখক এ কে এ আবু তাহের চৌধুরী, সচিন্তা লিটল ম্যাগাজিনের নির্বাহী সম্পাদক, ব্যাংকার সৈয়দ সোহেল আহমদ, কবি আব্দুল মুহিত, সাংবাদিক শাকিল আহমদ সোহাগ, যুবনেতা আনোয়ার খান, মানিক মিয়া সহ অংশগ্রহণকারী ছেলে মেয়েদের পিতা-মাতা ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী।

বার্ষিক ডিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে বিশ্বের শান্তি ও কল্যাণ কামনা করে ও দুআ পরিচালনা করেন জনপ্রিয় টিভি প্রেজেন্টার আবু সায়েদ আনসারী।

দুটি পর্বের প্রতিদ্বন্ধিতার মাধ্যমে যাচাই করে তিন জনকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার দেওয়া হয় এবং বাকি সবাইকে সম্মান সূচক মেডেল ও সার্টিফিকেট বিতরণ করা হয় ।

বিচারকগণ বলেন, ছেলে মেয়েকে কুরআন শিক্ষা দেওয়ার জন্য মুসলিম কমিউনিটিকে আরো সচেতন ও উৎসাহমূলক অনুষ্ঠান পরিচালনা করতে হবে, এতে ছেলে মেয়েরা ইসলাম থেকে বিচ্যুত হবে না ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews