1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে পূজা পরিষদের নেতৃবৃন্দের সাথে বিএনপি’র মতবিনিময়

  • সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯৫ বার পড়া হয়েছে

যশোরে পূজা পরিষদের নেতৃবৃন্দের
সাথে বিএনপি’র মতবিনিময়

শহিদ জয়, যশোর অফিস :

আসন্ন দূর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসব মূখর ভাবে পালনের লক্ষ্যে যশোরের সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে সর্বাত্মক সহায়তা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে যশোর জেলা পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে জেলা বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এমন প্রত্যয় ব্যক্ত করেন।

সোমবার জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, বিএনপি স্বাধীনভাবে ধর্ম পালনে বিশ্বাস করে। বিএনপি মনে করে দেশে সংখ্যা লঘু কিংবা সংখ্যা গুরু বলতে কিছু নেই। সকল ধর্মের মানুষ সমান অধিকার ও মর্যাদা নিয়ে বাস করবে। অন্যান্য ধর্মের মত দেশের সনাতন ধর্মের মানুষের সাথে বিএনপির সুসম্পর্ক আছে। অতীতেও বিএনপি সনাতন ধর্মের মানুষের পাশে ছিল।

তাই গেল ৫ আগস্ট পরিবর্তিত পরিস্থিতির পর বিএনপি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ সুরক্ষা দিয়েছে। আসন্ন দূর্গা পূজাও ঠিক একই ভাবে বিএনপির সহযোগিতা অব্যাহত থাকবে। প্রতিটি মন্দিরের দলীয় নেতাকর্মীরা পূজা মন্ডপে সুরক্ষা প্রদান করবে। যাতে করে কোন দূষ্কৃতিকারী সনাতন ধর্মের ভাইবোনদের সর্ববৃহৎ ধর্মী উৎসবে কোন প্রকার অরাজকতা সৃষ্টি করতে না পারে। সর্বোপরি তারা যেন উৎসব মূখর পরিবেশের মধ্য দিয়ে তাদের সর্ববৃহৎ ধর্মীও উৎসব পালন করতে পারে সেই চেষ্টা অব্যাহত থাকবে।

জেলা বিএনপির সাবেক আইন বিষয় সম্পাদক অ্যাড. দেবাশীষ দাসের সভাপতিত্বে এবং জেলা বিএনপির বর্তমান যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকনের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকার দাস রতন,

সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, সহ-সভাপতি জয়ন্ত বিশ্বাস পল্টু, শ্যামল দাস, অ্যাড. প্রশান্ত দেবনাথ, দুলাল সমাদ্দার, যুগ্ম-সম্পাদক রতন আচার্য্য, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রবীন পাল, যশোর পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল বিশ্বাস প্রমুখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews