ঝিকরগাছা : যশোরের ঝিকরগাছা থানা পুলিশের অভিযানে ৪৯ বোতল ফেন্সিডিলসহ মামা ভাগ্নেকে আটক করা হয়েছে। মামা রমজান বেনাপোল পোর্ট থানার দিঘীরপাড় গ্রামের মৃত শামসুর রহমানের ছেলে ও ভাগ্নে একই থানার ভবেরবেড় গ্রামের সাহিদ আলীর ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের উপর ভিত্তি সোমবার বেলা ২টা ৪৫মিনিটের সময় থানা এলাকার উপজেলার যশোর-বেনাপোল মহাসড়কের পাশের কবির হোটেলের সামনে থেকে বেনাপোল থেকে যশোর গামী ঢাকা মেট্রো গ ১১-৭১৩৩ নং সিরিয়ালের একটি প্রাইভেটকার থামানো হয়। পরে ওই প্রাইভেটকারের

ড্যাশবোর্ডের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ওই ৪৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ (ও.সি) সুমন ভক্ত, এস.আই (নিঃ) আমির হোসাইন, গৌতম,মোস্তাফিজ, জুয়েল, এএসআই মফিজ, প্রমুখ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি সুমন ভক্ত।সূত্র রাতদিন

Leave a Reply