1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

শহীদ ছাত্র ঝিকরগাছার জাবিরের কবর জিয়ারত ও পরিবারের সাথে মতবিনিময় যশোর জেলা প্রশাসকের

  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৪ বার পড়া হয়েছে

শহীদ ছাত্র ঝিকরগাছার জাবিরের কবর জিয়ারত ও পরিবারের সাথে মতবিনিময় যশোর জেলা প্রশাসকের

শহিদ জয়, যশোর অফিস :

জুলাইয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ যশোরের ঝিকরগাছা উপজেলার সন্তান ইমতিয়াজ আহমেদ জাবিরের গ্রামের বাড়ি দেউলিতে তাঁর পিতা-মাতা এবং পরিবারের অন্যান্য স্বজনদের সঙ্গে দেখা করেন জেলা প্রশাসক মো: আজাহারুল ইসলামের নেতৃত্বে, জেলা ও উপজেলা প্রশাসনের প্রতিনিধি দল।

আজ, শনিবার দুপুরে প্রশাসনের পক্ষে সাক্ষাতের সময় জুলাই গণ অভ্যুতত্থথানে গুলিতে নিহত শহীদ জাবিরের কবরও জেয়ারত করেন প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধ ও গ্রামবাসী।

এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদের পরিবারের সদস্যদের সাথে মত বিনিময় করা হয়, শান্ত্বনা দেয়া হয় এবং পরিবারের দাবি অনুযায়ী তাদের বাড়ি সংলগ্ন পথের নাম জাবিরের নামে করার আশ্বাস দেয়া হয়।

তাছাড়া বাড়ির পাশে জাবিরের স্কুলের একটি ভবন নিরমান করে তার নাম করণও জাবিরের নামে করার উদ্যোগ নেয়া হবে বলেও আশ্বাস দেয়া হয়। জেলা প্রশাসনের পক্ থেকে আগামীতে জাবির পরিরবোরের যেকোনো সমস্যায় পাশে থথাকার ঘোষণা দেয়া হয়।

এ সময় জেলা প্রশাসক জানান, একজন জাবির চলে গেলেও এই পরিবারের কাছে প্রশাসন জাবির হয়েই থাকবে।তিনি জাবিরের পিতামাতার হাতে নগদ ২৫ হাজার টাকা তুলে দেন এবং জানান, জেলা পরিষদের পক্ষ থেকে খুব শিগগিরই ২ লাখ টাকার অনুদান দেয়া হবে।

গত জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যশোর জেলা থেকে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন, তাদের পরিবারের স্বজনদের সঙ্গে সরাসরি সাক্ষাতের পাশাপাশি সকল ধরনের সহযোগিতা নিয়ে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন নবযোগদানকৃত জেলা প্রশাসক মো: আজাহারুল ইসলাম ।

ঢাকার সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বিবিএ ৩য় সেমিস্টারের ছাত্রগত ১৯ জুলাই ২০২৪ তারিখ বিকাল আনুমানিক সাড়ে ৪টায় রাজধানীর বনশ্রীতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন জাবির।

পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে ২৬ জুলাই তারিখে তিনি শাহাদাৎ বরণ করেন। ওিই দিনই ঢাকা থেকে তাকে নিয়ে আসা হয় গ্রামে এবং তৎকারীন প্রশাসনের কড়া নির্ কাউকে লাশ না দেখাতে দিয়ে ররাত ১০টার পরই কবরস্থ করতে বাধ্য হয় তার পিতামাতা।

২০০৪ সালে ঝিকরগাছা উপজেলার ৯ নং হাজিরবাগ ইউনিয়নের দেউলি গ্রামে নওশের আলি ও শিরিনা খাতুন দম্পতির ঘরে জন্ম নেন ইমতিয়াজ আহমেদ জাবির। জেরিন নামে তার একটি ছোট বোন আছে। সে উচ্চ মাধ্যমিকের ছাত্রী।

প্রশাসনের পক্ষ থেকে সাক্ষাত ও কবর জিয়ারতকালে আরো উপস্থিত ছিলেন, যশোর-এর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব এস. এম. শাহীন, ঝিকরগাছাউপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার, সহকারী কমিশনার (ভূমি)কে. এম. মামুনুর রশীদ, নেজারত ডেপুটি কালেক্টর আবদুল আহাদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা সমন্বয়ক রাশেদ খান।

এদিকে, সাক্ষাৎকালে শোকসন্তপ্ত পিতা-মাতা শহিদ জাবেরের বেড়ে ওঠা থেকে শুরু করে তাঁর জীবনের নানা আলেখ্য তুলে ধরেন। এসময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শহিদ পরিবারের সদস্যবৃন্দ স্থানীয় জেডিপিকে মাধ্যমিক বিদ্যাকয়ে নতুন ভবন নির্মাণসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের দাবি তুলে ধরেন। এছাড়া হাড়িয়া দেয়াড়া সড়কটি শহিদ জাবের সড়ক নামকরণের প্রস্তাব উত্থাপন করা হয়।

শহিদ পরিবারের সকল দাবি অগ্রাধিকারভিত্তিতে বিবেচনা করে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দেয়ার পাশাপাশি জেলা প্রশাসক, যশোর মহোদয় বলেন, “ছাত্র-জনতার গণঅভ্যুথানে শহিদ হয়েছেন জাবের।

তাঁর পিতা-মাতা একজন জাবেরকে হারিয়েছেন। আমরা সকলে লক্ষ লক্ষ জাবের হয়ে এই পরিবারের কাছে ফিরে আসবো।”

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews