1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

“ফ্যাসিস্ট হাসিনা’র দোসররা অসহিষ্ণু আচরণ করে ছাত্র সমাজকে কলঙ্কিত করছে”

  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৫ বার পড়া হয়েছে

“ফ্যাসিস্ট হাসিনা’র দোসররা অসহিষ্ণু আচরণ করে ছাত্র সমাজকে কলঙ্কিত করছে”

শহিদ জয়, যশোর অফিস :

ঢাবি ও জাবিতে সংঘটিত মব জাস্টিস এবং নৈরাজ্যের প্রতিবাদে জুলাই বিপ্লবীদের “Bring Back Justice” মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যশোর। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় প্রেসক্লাব যশোরের সামনে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের অন্যতম নেতৃত্বদানকরী জেসিনা মুর্শীদ প্রাপ্তি বলেন,আইনের শাসন কায়েম হোক। একটি লোকও যেন প্রতিহিংসার বা mob justice-এর শিকার না হয়।

ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসররা এখনো উদজীবিত আছে এবং তারা এই ধরনের অসহিষ্ণু আচরণ করে ছাত্র সমাজকে কলঙ্কিত করছে। এ কাজ আমাদের নয়। আইন নিজের হাতে তুলে নেওয়ার পক্ষে এবং মানুষ মারার পক্ষে কোন সচেতন ছাত্র নয়।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের অন্যতম ছাত্রনেতা মাসুম বিল্লাহ বলেন, ৫ই আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর আওয়ামী লীগের দোসররা বিভিন্ন ভাবে ছাত্র সমাজকে কলঙ্কিত করতে চাচ্ছে।

তারই ধারাবাহিকতায় গতকাল ঢাবি ও জাবি তে দুটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। দোষী যেই হোক সঠিক তদন্তের মাধ্যমে তাকে আইনের আওতায় আনতে হবে।

শিক্ষার্থীরা আরও বলেন, মব জাস্টিস বন্ধ করার আহ্বান জানাবো সবাইকে। আপনারা ছাত্রসমাজের উপর ভরসা করুন কারণ ছাত্রসমাজ মাঠ ছাড়লে সুবিধাভোগীরা তাদের উদ্দেশ্য হাসিল করতে পারবে। এই বাংলায় আর একটি বিচার বহির্ভূত হত্যাকান্ড চাইনা।

এ সময় আরও উপস্থিত ছিলেন, দীপ্র রায়, রাদ হোসেন, পিয়াস হোসেন, নির্ঝর শেখ, রোশি, সাফওয়ান শেখ, প্রান্ত শেখ, সাহিল শেখ সহ প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews