1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর কেশবপুরে বন্যায় ভেসে গেছে ৫০ কোটি টাকার মাছ

  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

যশোর কেশবপুরে বন্যায় ভেসে গেছে ৫০ কোটি টাকার মাছ

শহিদ জ য়, যশোর অফিস :

যশোরের কেশবপুরে বন্যায় তিন হাজার ৬৪০টি মাছের ঘের ও দুই হাজার ৪২০টি পুকুর ভেসে গেছে। এছাড়া তিন হাজার ১৭৩ হেক্টর আমন ধান তলিয়ে গেছে। ক্ষতি হয়েছে অন্যান্য ফসলেরও। এর ফলে মাছ চাষি ও কৃষকেরা ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছেন।

টানা বৃষ্টি ও হরিহর নদের উপচে পড়া পানির কারণে কেশবপুরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, বন্যায় মাছ চাষিদের প্রায় ৫০ কোটি টাকা ক্ষতি হয়েছে।

সরেজমিন মঙ্গলবার সকালে কেশবপুর পৌরসভার মধ্যকুল এলাকায় গিয়ে দেখা যায়, ওই এলাকার ফয়েজ হোসেনের বাড়ির ঘরের ভেতর পানি ঢুকে পড়ায় তারা পাশের একটি উচু ঘরে আশ্রয় নিয়েছে।

এ ছাড়া বাড়ির উঠানে বন্যার পানিতে জাল ফেলে মাছ ধরছেন ফারুক হোসেন নামে এক যুবক। অপরদিকে খানপাড়ার কয়েকটি পরিবারের লোকজন যশোর-চুকনগর সড়কের মধ্যকুল তেলপাম্প এলাকার একটি উচু ভবনে এসে আশ্রয় নিয়েছেন।

হরিহর নদের মধ্যকুল এলাকা দিয়ে নদ উপচে পানি ঢোকা বন্ধ করতে গ্রামবাসীকে বাঁধ নির্মাণ করতে দেখা যায়। টানা বৃষ্টির পাশাপাশি নদ-নদীর উপচে পড়া পানিতে কেশবপুর পৌরসভাসহ উপজেলা ১১টি ইউনিয়নের বিভিন্ন গ্রাম পানিতে তলিয়ে গেছে।

বাড়ি ঘরে পানি ঢুকে পড়ায় অনেকে অন্যত্র গিয়ে আশ্রয় নিয়েছেন। মধ্যকুল গ্রামের আব্দুর রহিম বলেন, তার মাছের ঘের ভেসে গিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বন্যায় তিন হাজার ১৭৩ হেক্টর আমন ধান, ৩০০ হেক্টর সবজি, ২১ হেক্টর মরিচ, ৩০ হেক্টর হলুদ, সাড়ে নয় হেক্টর তুলা, ২১ হেক্টর আখ, সাড়ে ২৫ হেক্টর পান ও ২৫ হেক্টর কুল খেত তলিয়ে গেছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা সজীব সাহা বলেন, বন্যার পানিতে কেশবপুরে প্রায় তিন হাজার ৬৪০ টি মাছের ঘের ও দুই হাজার ৪২০ পুকুর ভেসে গেছে। এতে মাছ চাষিদের প্রায় দুই হাজার ১৫ মেট্রিকটন মাছ ভেসে ৫০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews