1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

বাঘারপাড়ায় বিএনপি নেতাকে তুলে নিয়েপায়ে গুলি এমপি রনজিৎ রায়, পুলিশ সুপার আনিসসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে

বাঘারপাড়ায় বিএনপি নেতাকে তুলে নিয়েপায়ে গুলি এমপি রনজিৎ রায়, পুলিশ সুপার আনিসসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

যশোর অফিস :

বাঘারপাড়ায় এক বিএনপি নেতাকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে থানায় নিয়ে চাঁদা দাবি ও চাদা দিতে ব্যর্থ হওয়ায় পায়ে গুলি করার অভিযোগে যশোর আদালতে সাবেক এমপি রনজিৎ রায় ও পুলিশ সুপার আনিছুর রহমানসহ ১৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। ঘটনার আট বছর পর মামলাটি করেছেন বাঘাপাড়া নলডাঙ্গা গ্রামের মৃত নেছার আলীর ছেলে ভিকটিম আবু ইসা।

অন্য আসামিরা হলেন,অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম,(খ সার্কেল) বাঘাপাড়া থানার তৎকালীন অফিসার ইনচার্জ ছয়রুদ্দীন আহম্মেদ, এসআই হান্নান শরীফ, এসআই সোহাগ, এএসআই মাসুদুর রহমান, এএসআই শরিফুল ইসলাম,

কন্সটেবল আবু তালেব, সেলিম, আবু সাইদ, মাহাবুবু আলম, নলডাঙ্গা গ্রামের মফেজ গাজীর ছেলে ইউনুস, মৃত খালেক বিশ্বাসের ছেলে বাকু বিশ্বাস, কৃষ্ণনগরের বদর মন্ডলের ছেলে সালাম মন্ডল। অভিযোগ আমলে নিয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ কুমার দালাল সিআইডি যশোর জোনকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী রুহিন বালুজ।

মামলায় বাদী উল্লেখ করেন, তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত। ২০১৬ সালের ১০ জুন রাত ১০ টার দিকে এমপি রণজিৎ রায়, ইউনুস, বাকু বিশ্বাসের ইন্দনে একদল পুলিশ তার বাড়িতে হানা দেয়। পরে জোর করে তাকে বাঘারপাড়া থানায় নিয়ে যান। একই সাথে আবু ইসার পরিবারকে থানায় আসতে বলেন। পরে স্বজনেরা ওসির সাথে কথা বললে তিনি জানান ১০ লাখ টাকা লাগবে অন্যথায় ইসাকে ক্রস ফায়ারে দেয়া হবে। বাধ্য হয়ে স্বজনের দুই লাখ টাকা ওসির হাতে তুলে দেন।

ওই টাকা পুলিশ গ্রহন করে এরপর বাকি আট লাখ টাকার জন্য চাঁপ দিতে থাকেন। টাকা দিতে না পারায় থানা থেকে বের করে দেয় আবু ইসার পরিবারকে। মধ্যরাতে ইসার নিয়ে বাঘারপাড়ার তেলিধান্যপোড়া গ্রামের একটি ইট ভাটার পাশে নিয়ে ডান পায়ে গুলি করে ফেলে চলে যায়। রাত সাড়ে তিনটা ৫০ মিনিটে খবর পেয়ে সাইদের পরিবার ইসাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

অন্যদিকে পুলিশ ইসার নামে একটি মিথ্যা অস্ত্র মামলা করে। এরপর ইসাকে পুলিশ পাহাড়ায় রেখে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে ডান পায়ের উপর থেকে কেটে দেয়।

এছাড়া হাসপাতালের সকল কাগজপত্র পুলিশ ছিনিয়ে নেয়। এছাড়া এসব বিষয়ে মামলা করলে ইসাকে মেরে ফেলার হুমকি দেয়। বাধ্য হয়ে তারা এতদিন নিশ্চুপ ছিলেন। পরিস্থিতি স্বাভাকি হওয়ায় তিনি আদালতে এ মামলা করেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews