1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরে সংবাদ সম্মেলন জাতীয় পার্টির চেয়ারম্যানসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবি

  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৬ বার পড়া হয়েছে

যশোরে সংবাদ সম্মেলন
জাতীয় পার্টির চেয়ারম্যানসহ নেতাকর্মীদের
বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবি

যশোর অফিস :

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদেরসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটির যশোরের নেতৃবৃন্দ। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান।

নেতাকর্মীর নামে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দাবি করে সংবাদ সম্মেলনে নেতাকর্মীরা বলেন, কোটা আন্দোলনের পক্ষে জাতীয় পার্টির সমর্থন ছিল। এমনকি সংসদেও বিষয়টি নিয়ে পার্টির চেয়ারম্যান উপস্থাপন করে বক্তব্য দেন। একটি মহল তাদের অসৎ রাজনীতিক উদ্দেশ্য হাসিলের জন্য ষড়যন্ত্রমূলকভাবে জাতীয় পার্টির চেয়ারম্যানসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করছেন।

এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। একই সঙ্গে দ্রুত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলাটি প্রত্যাহারের দাবি জানান। মামলা প্রত্যাহার করা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন নেতৃবৃন্দ।

সম্মেলনে বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম চৌধুরী সরু, জেলা কমিটির আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, সদস্য সচিব ফিরোজ শাহ, যুগ্ম আহ্বায়ক নুরুল আমীন প্রমুখ।

এ বিষয়ে সংবাদ সম্মেলনের পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews