স্টাফ রিপোর্টার : ওয়াজ নসিহত দোয়ার মধ্যদিয়ে বাঘারপাড়ায় পবিত্র ঈদ ই মিলাদুন নবী (সাঃ) পালিত হয়েছে। এদিন উপলক্ষে রবিবার বিকাল থেকে গভির রাত পর্যন্ত বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:) এর জন্ম মৃত্যুর বিষয়ে আলোচনা ও দোয়া করাহয়।

মাহফিল শেষে তাবারক বিতরণের মধ্য দিয়ে দিন টি পালন করা হয়। এদিন দোহাকুলা মোল্যা পাড়া জামে মসজিদে আলোচনা ও দোয়া মাহফিলে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যার সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা খালিদ সাইফুল্লাহ, মুফতি মাও: মহিবুল্লাহ,মাও: মতিয়ার রহমান সহ বিশষ্ট ওলামায়ে কেরামগন ওয়াজ নসিহত করেন।

একই দিন মহিরণ পীর মঞ্জিল দরবার শরীফে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিশ্বনবী(স:)এর জীবনি নিয়ে আলোচনা করেন মাও: মহিবুল্যাহ খান পীর সাহেব, মাও: মাহফুজ উদ্দীন পীর জাদা। দোহাকুলা মোল্যা পাড়া জামে মসজিদে আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাঘারপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাস্টার হুমায়ুন কবির, সহ সভাপতি খান কেএম শরাফত উদ্দীন, দপ্তর সম্পাদক রাকিব হাসান প্রমুখ।

Leave a Reply