1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ

  • সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৭ বার পড়া হয়েছে

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ

শহিদ জয়, যশোর অফিস :

১২রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।সোমবার সকাল থেকে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকছে।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) রাশেদুল সজিব নাজির বলেন,পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল বন্দরে রেল ও সড়ক পথে সব ধরনের পণ্যের আমদানি রপ্তানি বাণিজ্য ও বন্দর থেকে পণ্য খালাস কার্যক্রম বন্ধ রয়েছে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন “পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটির কারণে বন্দর ব্যবহারকারিরা ছুটিতে থাকায় দুই দেশের মধ্যে সোমবার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।”

মঙ্গলবার সকাল থেকে আবার পুরোদমে আমদানি-রপ্তানি ও বন্দরের স্বাভাবিক কাজকর্ম চলবে বলে বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) রাশেদুল সজিব নাজির জানান।

আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে পণ্য খালাস করতে আসা ভারতীয় ট্রাক ওপারে ফেরত যেতে কোনো বাঁধা থাকবে না বলে জানান রাশেদুল।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ওসি আজহারুল ইসলাম বলেন,“ঈদে মিলাদুন্নবী উপলেক্ষে সরকারি ছুটি থাকলেও আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক ভাবে চলছে।”

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews