1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

বাঘারপাড়ায় পত্রিকা বিক্রেতা ও তার পরিবারকে মারপিট ঘটনার পাঁচ দিন পার হলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি

  • রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে

বাঘারপাড়ায় পত্রিকা বিক্রেতা ও তার পরিবারকে মারপিট
ঘটনার পাঁচ দিন পার হলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি

স্টাফ রিপোর্টার  :

তুচ্ছ ঘটনা বাঘারপাড়ায় বেধড়ক মারপিটের শিকার হয়েছে পত্রিকা সরবরাহকারী শাহ আলম ও তার পরিবার। এ বিষয়ে থানায় অভিযোগ করেও কোন প্রতিকার পাননি। স্থানীয় কয়েকজন বিএনপি নেতাদের কাছে ধর্না দিয়েও কোন লাভ হয়নি। অসহায় পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে।ভুক্তভোগী পত্রিকা সরবরাহকারী শাহ আলম জানিয়েছেন,

সে বাঘারপাড়া পৌর সভার এক নম্বর ওয়ার্ডে (বাঘারপাড়া) বসবাস করেন। তার বাড়ীর ওয়াই ফাইয়ের পাসওয়ার্ড নিয়ে প্রতিবেশি রবিন দেব নাথের ছেলে জয়ের সাথে ঝগড়া হয়। এ বিষয়ে মীমাংসার জন্য গত ১১ সেপ্টেম্বর রাতে নারান নাথের ছেলে পচা দেব নাথের বাড়িতে শাহ আলম ও তার পরিবারকে ডাকা হয়। ঘটনার এক পর্যায়ে শালিসে উপস্থিত জয়, পচা,

দূর্গা দেবনাথের ছেলে প্রকাশ, পচার ভাই গিট্টু, প্রকাশের মা মনিমালা ও সাধন দেবনাথ শাহ আলমসহ তার পরিবারের অন্য সদস্যদের বেধড়ক মারপিট শুরু করে। এ সময় শাহ আলমসহ তার স্ত্রী পারভীন ও তার বড় বোন রাশিদা আহত হয়। এ ঘটনার পরপরই শাহ আলমের প্রতিবন্ধি শ্যালক তরিকুলকে বৈদুতিক খুটিতে বেঁধে মারপিট করে।

এ বিষয়ে এদিন রাতেই থানায় অভিযোগ দেওয়া হয়। বাঘারপাড়া থানা পুলিশ এ সময় আহতদের চিকিৎসার জন্য বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের পাঠায়। এ বিষয়ে বাঘারপাড়া থানা পুলিশ গতকাল পর্যন্ত কোন পদক্ষেপ নেয়নি।

উল্লেখ্য শাহ আলমের বাড়ি খুলনার কয়রা উপজেলায়। নদী ভাঙ্গনে ভীটে মাটি হারিয়ে বাঘারপাড়ায় আশ্রয় নেয়। গত পাঁচ বছর ধরে সে পত্রিকা বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। উল্লেখিত ঘটনায় বিএনপি নেতারা তাকে সহযোগিতা না করে উল্টো ফাঁসানোর চেষ্টা করছে।বাঘারপাড়া থানার ওসি রকিবুজ্জামান জানিয়েছেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews