1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বেনাপোলে শতকোটি টাকার হোমিও মেডিসিন জব্দ করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দারা

  • শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

বেনাপোলে শতকোটি টাকার হোমিও মেডিসিন জব্দ করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দারা

শহিদ জয়,যশোর অফিস :

বেনাপোল বন্দর দিয়ে মিথ্যা ঘোষনায় আমদানীকৃত ৯০ শতাংশ অ্যালকোহলযুক্ত শতকোটি টাকার হোমিও মেডিসিন জব্দ করেছে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দারা। বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার সাফায়েত হোসেন বলেন,বৃহস্পতিবার পন্য চালানটি জব্দ করা হয়। যার বিল অফ এন্ট্রি নম্বর-৬৮৭০৩, তারিখ ১৮অগাস্ট। 

আমদানিকারক চট্রগ্রামের ‘দ্য হোমিও ওয়ার্ল্ড,গত ২৮জুলাই ভারত থেকে ২ হাজার ২০০ প্যাকেজের (গ্রোস ওয়েট) ২২ হাজার ২৭৯ কেজি ওজনের হোমিওপ্যাথিক মেডিসিন-১.Dilution 1M 500ml. ২.Dilution 200CH – 500ml. ৩. Dilution 3X-30 CH 500ml. ৪. Mother Tincture D/A.আমদানি করে।

চালানটি বেনাপোল স্থলবন্দরের ৩৪ নং সেডে রাখা হয়।যার ম্যানুফেস্ট নম্বর ৬০১২০২৪০০২০০৪৬৩২১।জব্দকৃত চালানটির বাজার মূল্য ১০০ কোটি টাকার উর্ধ্বে।আমদানিকারক চালানটির ঋণপত্রে (এলসি) মূল্য দেখিয়েছেন ৭৫ হাজার ৩১২ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় ৮৮ লাখ ৮৬ হাজার ৮১৬ টাকার সমান।

বেনাপোলে আমদানিকারকের প্রতিনিধি হিসেবে সিএন্ডএফ এজেন্ট ‘মহিউদ্দিন আহমেদ এন্ড সন্স’ কাজ করছেন। পণ্য চালানটি এইচএস কোড ৩০০৪৯০২০ অনুযায়ী ১০শতাংশ শুল্কহারে রাজস্বের জন্য ৯ লাখ ৯ হাজার ৭৬৩ টাকায় বিল অব এন্ট্রি সাবমিট করেছেন।

কিন্তু প্রকৃতপক্ষে উক্ত পন্যের এইচএস কোড হবে ৩০০৪৯০১০।যার ৫৮.৬০ শতাংশ  হারে রাজস্ব নির্ধারিত হবে বলে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা বেনাপোল কাস্টমস হাউসের কমিশনারকে লিখিতভাবে অবহিত করেছেন।

ঔষধ গুলোর একেকটির দাম একেক রকম।ঘোষনা বহির্ভূত এবং অতিরিক্ত ৯০ শতাংশ অ্যালকোহলযুক্ত (রেকটিফাইড স্প্রীট) ও চারটি আইটেমের বিপরীতে ৩৮২ আইটেমের বিভিন্ন নামের ঔষধ আমদানি করেছে বলে এনএসআই বেনাপোল স্থলবন্দরের কর্মকর্তা বিষয়টি

বেনাপোল স্থলবন্দরের শুল্ক গোয়েন্দার উপ-পরিচালক সাইফুজ্জামানকে অবহিত করলে তার নেতৃত্বে চালানটি পরীক্ষা করে এনএসআইয়ের গোপন তথ্যের সঠিকতা পাওয়ায় পন্য চালানটি আটক করে খালাস স্থগিত করে দেন। 

বেনাপোল কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার সাফায়েত হোসেন জানান, আমদানিকৃত কোন পণ্যে অনিয়ম পেলে সেটা তো আটক করতেই হবে।

আমদানিকারক চট্রগ্রামের দ্য হোমিও ওয়ার্ল্ড, হোমিও মেডিসিন নামে ঘোষণা দিয়ে এই পণ্য চালান আমদানি করেন।

পণ্যটি বেনাপোল বন্দরে আসার পর বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় গোয়েন্দা সংস্থা এনএস আই’র দেওয়া তথ্যে শুল্ক গোয়েন্দার সদস্যরা পণ্যটিতে আমদানি নিষিদ্ধ অতিরিক্ত ৯০শতাংশ অ্যালকোহল পাওয়া গেছে। যে কারনে চালানটি আটক করা হয়েছে।

বর্তমান বেনাপোল কাস্টমস হাউসে অনিয়মে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। কেউ অনিয়ম করলে কোন প্রকার কাউকে ছাড় দেওয়া হয় না বেনাপোল কাস্টমস হাউসে। এ পন্য চালানের ক্ষেত্রেও কোন ছাড় দেওয়া হবে না।        

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews