1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

গোপালগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩২ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে সন্ত্রাসী  হামলার প্রতিবাদে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শহিদ জয়,যশোর অফিস :

যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসররা আবারও বাংলাদেশকে অস্থিতিশীল করতে এবং জনগণের বিজয়কে নস্যাৎ করার চক্রান্ত করছে।

তারই ধারাবাহিকতায় গোপালগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসীরা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীসহ নেতৃবৃন্দের ওপর বর্বোরচিত হামলা চালায় ।

সন্ত্রাসী নৃশংস হামলা চালিয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক শওকত আলী দিদারকে নির্মমকে হত্যা করে। এছাড়া কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী,

গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রতœাসহ অসংখ্যা নেতাকর্মীকে গুরুতর আহত করে। নেতৃবৃন্দ নৃশংস হামলায় জড়িতদের অবিলম্বে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।

গোপালগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্তৃক কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের ওপর বর্বোরচিত হামলার প্রতিবাদে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃবৃন্দ এ কথা বলেন।

শনিবার জেলা বিএনপির কার্যালয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল,

সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার বিট, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা, যুগ্ম-সম্পাদক রেজোয়ানুল ইসলাম খান রিয়েল, অভয়নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা হাবিবুর রহমান প্রমুখ। 

এর আগে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সালের নেতৃত্বে জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি চৌরাস্তা থানা মোড়, রেল রোড, এম এম আলী রোড হয়ে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা তরফদার রয়েল, সদস্য সচিব সাইফুল বাশার সুজন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য সচিব রাজু আহমেদ প্রমুখ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews