1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত
যশোর জেনারেল হাসপাতালে রোগীর স্বজনের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগ শার্শা সীমান্তে ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১ যশোর নড়াইল সড়কে কাভার্ড ভ্যানে বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা,আটক ১ ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় সাফল্যের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া ভারত থেকে তাবলিগ জামাতের ১০ সদস্যের বাংলাদেশে আগমন যশোর চৌগাছায় মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত যশোর সীমান্তে ১৫ লাখ ৮৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ যশোরে ছাদ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু যশোরে দেশীয় অস্ত্রসহ বাবা-ছেলে আটক যশোরে বোনের স্বামীর ছুরিকাঘাতে দুই ভাই আহত

যশোরের অভয়নগরে বিএনপির নেতা নির্বাচন সভাপতি মতিয়ার রহমান, সম্পাদক গোলাম হায়দার ডাবলু

  • শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯০ বার পড়া হয়েছে

যশোরের অভয়নগরে বিএনপির নেতা নির্বাচন
সভাপতি মতিয়ার রহমান, সম্পাদক গোলাম হায়দার ডাবলু

শহিদ জয়,যশোর অফিস :

যশোরের অভয়নগর উপজেলা বিএনপির শীর্ষ চারটি পদের নেতা নির্বাচন করা হয়েছে। শীর্ষ পদের নির্বাচিত নেতারা হলেন সভাপতি পদে ফারাজি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু এবং দুটি সাংগঠনিক সম্পাদক পদে কামাল হোসেন ও এফ এম গিয়াস উদ্দিন।

শুক্রবার যশোর শহরের পৌর কমিউনিটি সেন্টারে উৎসব এবং শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৯ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে মাঝখানে জুমার নামাজ বিরতি দিয়ে শেষ হয় বিকেল ৪ টায়। ভোট গ্রহণ চলাকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত নির্বাচন পর্যবেক্ষণ করেন।

ভোট গ্রহণ করে কেন্দ্র করে প্রার্থী ও কর্মী সমর্থকদের পদচারণায় গোটা পৌর কমিউনিটি সেন্টার এলাকা মুখোরিত হয়ে ওঠে। শীর্ষ চারটি পদের মধ্যে সাধারণ সম্পাদক এবং দুটি সাংগঠনিক সম্পাদক পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তিন পদে পাঁচ জন প্রতিদ্ব›িদ্বতা করেন। সভাপতি পদে ফারাজি মতিয়ার রহমান বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন। নির্বাচনে ৫৬৮ জন ভোটারের মধ্যে ৫৬৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সাধারণ সম্পাদক পদে কাজী গোলাম হায়দার ডাবলু ২৮৭ ভোট পেয়ে জয় লাভ করেন। তার একমাত্র প্রতিদ্ব›দ্বী মশিয়ার রহমান ২৭৪ ভোট পান। দুটি সাংগঠনিক সম্পাদক পদে কামাল হোসেন ৩৫০এবং এফ এম গিয়াস উদ্দিন ২৯০ ভোট পেয়ে জয় লাভ করেন। তাদের একমাত্র প্রতিদ্ব›দ্বী শেখ মো. আসাদুল্লাহ আসাদ ২৬০ ভোট পান। জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু প্রধান নির্বাচন কমিশনার।

এছাড়া জেলা বিএনপির যুগ্ম-আহŸায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য মিজানুর রহমান খান, সিরাজুল ইসলাম নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, নগর বিএনপির সাংগঠনিক মনিরুজ্জামান মাসুম, যুগ্ম- সম্পাদক জহিরুল আলম এবং সদর উপজেলা বিএনপি নেতা আলা উদ্দিন আলা।

এ দিকে ভোট গ্রহণ চলাকালে জেলা বিএনপির সদস্য এ কে শরফুদ্দৌলা ছোটলু, আব্দুস সালাম আজাদ, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল,

জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি নির্বাচন পর্যবেক্ষণ করেন। ভোট গণনা শেষ প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু ফলাফল ঘোষণা করেন।

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews