1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

৪ বছর নিষিদ্ধ ওয়েস্ট ইন্ডিজের ওপেনার

  • রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ৩৪৪ বার পড়া হয়েছে

ডোপ-বিরোধী মামলায় ফেঁসে গেলেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি ওপেনার জন ক্যাম্পবেল। চার বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। জ্যামাইকার অ্যান্টি ডোপিং কমিশন (জ্যাডকো) তাকে এই শাস্তি দিয়েছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

জ্যাডকোর ১৮ পৃষ্ঠার রায়ে বলা হয়েছে, ডোপিং পরীক্ষা করাতে অস্বীকৃতি জানিয়েছিলেন ক্যাম্পবেল। গত এপ্রিলে কিংস্টনে এই পরীক্ষা করার জন্য তাকে ডাকা হয়েছিল। রক্তের নমুনা দেওয়ার জন্য একটা সময় বেধে দেওয়া হয়েছিল তাকে। কিন্তু এই সময়ের মধ্যে রক্ত দিতে যাননি এ ক্যারিবীয় তারকা। ফলে তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

জ্যাডকো জানিয়েছে, অ্যান্টি ডোপিং নিয়মের ২.৩ অনুচ্ছেদের নিয়ম ভঙ্গ করেছেন ক্যাম্পবেল। নিয়ম না ভাঙার ব্যাপারে স্বপক্ষে কোনো যুক্তি দিতে পারেননি তিনি।  তিন সদস্যের স্বতন্ত্র এক কমিটি সার্বিক পর্যালোচনা করে ২৯ বছর বয়সি এ ওপেনারকে ৪ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আগামী ২০২৬ সালের মে মাস পর্যন্ত কোনো ধরনের খেলাধুলার জন্য বিবেচিত হবেন না তিনি।

ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের হয়ে ২০টি টেস্ট,৬ছয়টি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ক্যাম্পবেল।সবশেষ টেস্টটা তিনি খেলেছে বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশের সবশেষ উইন্ডিজ সফরে স্বাগতিকদের হয়ে দুটো টেস্টেই খেলেন তিনি। প্রথম টেস্টে একটি ফিফটির পর দ্বিতীয় টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৪৫ রানের একটি ইনিংস খেলেন তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews